Close Menu
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
Breaking News
  • ইন্দোনেশিয়ায় জিম্মির মুক্তিপণ আদায়ে যশোরে মানবপাচার মামলার আসামি আটক
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ
  • তাহিরপুরে উন্নয়ন ও জনসেবায় সবার সহযোগিতা চান নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ রিপামনি দেবী
  • নোয়াখালীতে সাংবাদিকদের ওপর হামলা ও মামলা না নেওয়ার অভিযোগে মানববন্ধন
  • নোয়াখালীর কোম্পানীগঞ্জে জমি নিয়ে বিরোধে হামলা-ভাঙচুরের অভিযোগ, হাসপাতালে দুই পক্ষের সংঘর্ষ
  • নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
  • রূপগঞ্জে বিদেশি পিস্তল-রামদাসহ কিশোর গ্যাং লিডার ‘কুত্তা শ্রাবণ’সহ গ্রেপ্তার ৪
  • পত্নীতলায় আওয়ামী লীগের ‘নৈরাজ্যের’ প্রতিবাদে যুবদলের বিক্ষোভ
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
Live
Saturday, October 17
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Facebook X (Twitter) Instagram
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Home | জাতীয় | গাঢ় নীল-খাকি ইউনিফর্মে পুলিশের প্রত্যাবর্তন, আজ থেকে নতুন পোশাকে দায়িত্ব

গাঢ় নীল-খাকি ইউনিফর্মে পুলিশের প্রত্যাবর্তন, আজ থেকে নতুন পোশাকে দায়িত্ব

দৈনিক নবদিগন্তBy দৈনিক নবদিগন্ত01/07/2026 জাতীয় No Comments2 Mins Read
গাঢ় নীল-খাকি ইউনিফর্মে পুলিশের প্রত্যাবর্তন, আজ থেকে নতুন পোশাকে দায়িত্ব
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
🖨️ News Print

মো: আল-মাহফুজ শাওন

দেশের পুলিশ বাহিনীর ইউনিফর্মে আবারও পরিবর্তন আনা হয়েছে। বুধবার (১ জুলাই) থেকে নতুন নকশার গাঢ় নীল ও হালকা জলপাই রঙের শার্ট এবং খাকি রঙের প্যান্ট পরে দায়িত্ব পালন শুরু করেছেন পুলিশ সদস্যরা। সরকার ঘোষিত নতুন ইউনিফর্ম নীতির অংশ হিসেবে এই পরিবর্তন কার্যকর হয়েছে।

বুধবার রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) পরিচালিত পূর্বাচল নতুন শহর প্রকল্পে নবনির্মিত ‘বরকাউ পুলিশ ক্যাম্প’ উদ্বোধন করেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। অনুষ্ঠানে তাকে গাঢ় নীল শার্ট ও খাকি প্যান্টে দেখা যায়। একই অনুষ্ঠানে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ হালকা জলপাই রঙের শার্ট ও খাকি প্যান্ট পরিধান করেন।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ জানান, বুধবার থেকেই নতুন ইউনিফর্ম পরিধান শুরু হয়েছে। তবে এখনো সব সদস্যের কাছে নতুন পোশাক পৌঁছায়নি। পর্যায়ক্রমে সবাই নতুন ইউনিফর্ম পাবেন এবং যাদের কাছে নতুন পোশাক পৌঁছেছে তারা ইতোমধ্যে তা ব্যবহার শুরু করেছেন।

২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থান এবং ৫ আগস্ট তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশ বাহিনীতে বিভিন্ন সংস্কারের দাবি ওঠে। এর অংশ হিসেবে ইউনিফর্মেও পরিবর্তন আনা হয়। গত বছরের ২০ জানুয়ারি আইনশৃঙ্খলা-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় একটি নতুন ইউনিফর্ম অনুমোদিত হয়। সে অনুযায়ী লোহা-ধূসর রঙের শার্ট এবং কফি-বাদামি ধূসর রঙের প্যান্ট চালু করা হয়েছিল, যা ২৫ নভেম্বর থেকে কার্যকর হয়।

তবে ওই ইউনিফর্ম নিয়ে মাঠপর্যায়ের সদস্যদের মধ্যে ভিন্নমত দেখা দেয়। পরবর্তীতে নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর ইউনিফর্ম পুনর্বিবেচনার সিদ্ধান্ত নেওয়া হয়।

পুলিশ সদর দপ্তর গত ১৮ জুন জারি করা প্রজ্ঞাপনে ইউনিফর্মের রং ও নকশায় নতুন পরিবর্তনের কথা জানায়। নির্দেশনা অনুযায়ী জেলা পুলিশ এবং এপিবিএন, এসপিবিএন, এসবি, সিআইডি ও র‍্যাব ছাড়া অন্যান্য ইউনিটের সদস্যদের জন্য খাকি রঙের ট্রাউজার এবং গাঢ় নীল টিসি প্লেইন কাপড়ের শার্ট নির্ধারণ করা হয়েছে। শার্টে চারটি পকেট ও সাতটি বোতাম থাকবে। একই সঙ্গে জার্সি, কার্ডিগান ও পুলওভারের রংও গাঢ় নীল করা হয়েছে।

নতুন প্রজ্ঞাপনে নারী পুলিশ সদস্যদের পোশাক সম্পর্কেও পৃথক নির্দেশনা দেওয়া হয়েছে। জেলা পুলিশ ও অন্যান্য ইউনিটে গাঢ় নীল শাড়ির সঙ্গে গাঢ় নীল ব্লাউজ এবং মহানগর পুলিশে গাঢ় নীল শাড়ির সঙ্গে হালকা জলপাই রঙের ব্লাউজ পরিধানের বিধান রাখা হয়েছে।

এ ছাড়া প্রয়োজন অনুযায়ী অনুমোদিত গাঢ় নীল মাথার আবরণ ব্যবহার করা যাবে। ট্রাফিক ইউনিটে কর্মরত নারী সদস্যরা সারা বছর পূর্ণহাতা শার্ট বা ব্লাউজ পরতে পারবেন। গর্ভাবস্থায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে সাধারণ পোশাক পরার সুযোগও রাখা হয়েছে।

পুলিশ সদর দপ্তর জানিয়েছে, পর্যায়ক্রমে দেশের সব সদস্যের কাছে নতুন ইউনিফর্ম সরবরাহ করা হবে। শিগগিরই পুরো পুলিশ বাহিনী নতুন পোশাকে দায়িত্ব পালন করবে।

পুলিশ

Keep Reading

2 Mins Read

ইন্দোনেশিয়ায় জিম্মির মুক্তিপণ আদায়ে যশোরে মানবপাচার মামলার আসামি আটক

1 Min Read

প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

2 Mins Read

তাহিরপুরে উন্নয়ন ও জনসেবায় সবার সহযোগিতা চান নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ রিপামনি দেবী

Add A Comment

Comments are closed.

আরোও পড়ুন

ইন্দোনেশিয়ায় জিম্মির মুক্তিপণ আদায়ে যশোরে মানবপাচার মামলার আসামি আটক

খুলনা 24/09/2026

প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

24/09/2026

তাহিরপুরে উন্নয়ন ও জনসেবায় সবার সহযোগিতা চান নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ রিপামনি দেবী

24/09/2026

নোয়াখালীতে সাংবাদিকদের ওপর হামলা ও মামলা না নেওয়ার অভিযোগে মানববন্ধন

24/09/2026

একটি নির্ভরযোগ্য বাংলা সংবাদ ও তথ্যভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে পাঠকদের জন্য সঠিক, নিরপেক্ষ এবং সময়োপযোগী তথ্য প্রকাশের চেষ্টা করা হয়।

Facebook X (Twitter) Instagram YouTube
গুরুত্বপূর্ণ লিংক
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
জনপ্রিয়
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ

নির্বাহী সম্পাদক ও প্রকাশক

মোঃ জাকির হোসেন

 

প্রধান কার্যালয়ঃ 

শেরশাহ্ নিউ মার্কেট ২য় তলা, শেরপুর বগুড়া।

© 2026 দৈনিক নবদিগন্ত. All Rights Reserved
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি

Type above and press Enter to search. Press Esc to cancel.