হুমায়ুন কবির:
জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবের বিরুদ্ধে লড়াই করতে এবং পরিবেশের সুরক্ষায় শিক্ষার্থীদের সচেতন করতে আজ ২৯ জুন ২০২৬ তারিখে কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার মধ্যপাড়া উচ্চ বিদ্যালয়ে “বৃক্ষরোপণ ও র্যালি- ২০২৬” কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
“একটি গাছ একটি প্রাণ, সবুজ হোক সবার প্রাণ” বলে প্রতিপাদ্য নিয়ে এই আয়োজনের পাশাপাশি শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় বিশিষ্টজনেরা সক্রিয়ভাবে অংশ নেন। র্যালির পর বিদ্যালয়ের আঙিনায় বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ এবং ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহাম্মদ শফিকুল ইসলাম, প্রধান শিক্ষক, মধ্যপাড়া উচ্চ বিদ্যালয়; নাজমুল হক তারা, কৃষক দলের সভাপতি, আচমিতা ইউনিয়ন; হুমায়ুন কবির দুলাল, যুগ্ম সাধারণ সম্পাদক, আচমিতা ইউনিয়ন বিএনপি; মো. হাবিবুর রহমান, সিনিয়র শিক্ষক, মধ্যপাড়া উচ্চ বিদ্যালয়; শামীমা নাসরিন, সহকারী শিক্ষক; সানজিদা বেগম, সহকারী শিক্ষক এবং মতিউর রহমান ভূঁইয়া, সাবেক সদস্য, মধ্যপাড়া উচ্চ বিদ্যালয়।
বক্তারা উল্লেখ করেন, পরিবেশের সুষমতা রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বসবাসের উপযোগী বাংলাদেশ গড়ার জন্য বৃক্ষরোপণের বিকল্প নেই। সকল শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ লাগানোর এবং তা যত্ন নেওয়ার জন্য আহ্বান জানান তারা।

