Close Menu
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
Breaking News
  • ইন্দোনেশিয়ায় জিম্মির মুক্তিপণ আদায়ে যশোরে মানবপাচার মামলার আসামি আটক
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ
  • তাহিরপুরে উন্নয়ন ও জনসেবায় সবার সহযোগিতা চান নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ রিপামনি দেবী
  • নোয়াখালীতে সাংবাদিকদের ওপর হামলা ও মামলা না নেওয়ার অভিযোগে মানববন্ধন
  • নোয়াখালীর কোম্পানীগঞ্জে জমি নিয়ে বিরোধে হামলা-ভাঙচুরের অভিযোগ, হাসপাতালে দুই পক্ষের সংঘর্ষ
  • নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
  • রূপগঞ্জে বিদেশি পিস্তল-রামদাসহ কিশোর গ্যাং লিডার ‘কুত্তা শ্রাবণ’সহ গ্রেপ্তার ৪
  • পত্নীতলায় আওয়ামী লীগের ‘নৈরাজ্যের’ প্রতিবাদে যুবদলের বিক্ষোভ
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
Live
Saturday, October 17
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Facebook X (Twitter) Instagram
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Home | নারী-শিশু | শিশু শ্রম প্রতিরোধ দিবসে কিশোরগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা

শিশু শ্রম প্রতিরোধ দিবসে কিশোরগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা

দৈনিক নবদিগন্তBy দৈনিক নবদিগন্ত29/06/2026 নারী-শিশু No Comments2 Mins Read
শিশু শ্রম প্রতিরোধ দিবসে কিশোরগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা
শিশু শ্রম প্রতিরোধ দিবসে কিশোরগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
🖨️ News Print

মোঃ জোনায়েদ হোসেন জুয়েল, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধিঃ

“শিশুশ্রমকে না বলি, শোভন কর্মপরিবেশ নিশ্চিত করি” এই মূলমন্ত্রকে সামনে রেখে সোমবার (২৯ জুন) শিশু শ্রম প্রতিরোধ দিবস-২০২৬ উপলক্ষে কিশোরগঞ্জে একটি র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসন, কিশোরগঞ্জ এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের সহযোগিতায় উক্ত আয়োজনটি সম্পন্ন হয়, যেখানে সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, শ্রমিক প্রতিনিধিরা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষেরা অংশ নেন।

এ দিনটির জন্য সকালে জেলা প্রশাসকের অফিসের প্রঙ্গণ থেকে একটি উজ্জ্বল র‍্যালি বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদিক্ষণ করে। এর পর জেলা প্রশাসকের অফিসের সম্মেলন কক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক সোহানা নাসরিন।

বক্তারা সভায় জানান, শিশু শ্রম একটি সামাজিক সমস্যা, যা শিশুদের শারীরিক, মানসিক ও বুদ্ধিবৃত্তিক উন্নয়নে মারাত্মক বাধা সৃষ্টি করে। শিশুর হাতে বই, খাতা ও খেলনা থাকার পরিবর্তে এখন অনেক শিশুকে জীবনধারণের তাগিদে ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত থাকতে হচ্ছে। এই পরিস্থিতি থেকে বের হওয়ার জন্য সরকার, প্রশাসন, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, শ্রমিক সংগঠন এবং সমাজের সকল শ্রেণির লোকেদের সম্মিলিত প্রয়াস প্রয়োজন।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক সোহানা নাসরিন বলেন, “শিশুশ্রম কেবল শিশুদের কোমল হাতে আঘাত নয়, বরং এটি তাদের স্বপ্নের বাগানে কুঠার চালায়। এটি শুধুমাত্র শ্রম নয়, বরং একটি শিশুর রঙবাহারি শৈশবের হরণও।” তিনি শিশু শ্রম নিরসনে সামাজিক আন্দোলনকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দেন।

তিনি আরও বলেন, শিশুশ্রম প্রতিরোধের জন্য ব্যাপক জনগণের সচেতনতা তৈরী, শ্রম থেকে মুক্ত হওয়া শিশুদের নিয়মিত পর্যবেক্ষণ, সরকারি বিভিন্ন দপ্তরের সমন্বিত প্রচেষ্টায় ঝুঁকিপূর্ণ পরিবারের সদস্যদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ প্রদান, আইনের সঠিক প্রয়োগ এবং দরিদ্র পরিবারের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি করার জন্য স্ব-সহায়ক ঋণ ও অন্যান্য সহযোগিতা নিশ্চিত করা প্রয়োজন। তবেই শিশুদের শ্রমের পরিবর্তে শিক্ষা ও একটি উন্নত ভবিষ্যৎ নিশ্চিত করা সম্ভব হবে।

আলোচনা সভায় শিশুশ্রম প্রতিরোধে কীভাবে কাজ করা যায় সে বিষয়ে খোলামেলা আলোচনা হয়। অংশগ্রহণকারীরা শিশুদের জন্য নিরাপদ, স্বাস্থ্যকর এবং শোভন পরিবেশ তৈরি করার পাশাপাশি সকল শিশুর শিক্ষা, স্বাস্থ্য ও মৌলিক অধিকার রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার প্রতিশ্রুতি জানান।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন, মেডিকেল অফিসার ডা. মিনহাজুর রহমান, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, কলকারখানার শ্রমিক প্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন শ্রেণির প্রতিনিধিরা।

এই দিবস উপলক্ষে আয়োজনের মাধ্যমে শিশু শ্রম মুক্ত বাংলাদেশ গঠনের দৃঢ় সংকল্প পুনর্ব্যক্ত করা হয়। বক্তারা বলেন, শিশুদের অধিকার নিশ্চিত করতে এবং তাদের নিরাপদ ও আনন্দময় শৈশব ফিরিয়ে দিতে সমাজের সকল স্তরের মানুষের সচেতন অংশগ্রহণ ও দায়িত্বশীল আচরণ অত্যন্ত জরুরি।

শিশুশ্রম

Keep Reading

2 Mins Read

ইন্দোনেশিয়ায় জিম্মির মুক্তিপণ আদায়ে যশোরে মানবপাচার মামলার আসামি আটক

1 Min Read

প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

2 Mins Read

তাহিরপুরে উন্নয়ন ও জনসেবায় সবার সহযোগিতা চান নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ রিপামনি দেবী

Add A Comment

Comments are closed.

আরোও পড়ুন

ইন্দোনেশিয়ায় জিম্মির মুক্তিপণ আদায়ে যশোরে মানবপাচার মামলার আসামি আটক

খুলনা 24/09/2026

প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

24/09/2026

তাহিরপুরে উন্নয়ন ও জনসেবায় সবার সহযোগিতা চান নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ রিপামনি দেবী

24/09/2026

নোয়াখালীতে সাংবাদিকদের ওপর হামলা ও মামলা না নেওয়ার অভিযোগে মানববন্ধন

24/09/2026

একটি নির্ভরযোগ্য বাংলা সংবাদ ও তথ্যভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে পাঠকদের জন্য সঠিক, নিরপেক্ষ এবং সময়োপযোগী তথ্য প্রকাশের চেষ্টা করা হয়।

Facebook X (Twitter) Instagram YouTube
গুরুত্বপূর্ণ লিংক
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
জনপ্রিয়
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ

নির্বাহী সম্পাদক ও প্রকাশক

মোঃ জাকির হোসেন

 

প্রধান কার্যালয়ঃ 

শেরশাহ্ নিউ মার্কেট ২য় তলা, শেরপুর বগুড়া।

© 2026 দৈনিক নবদিগন্ত. All Rights Reserved
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি

Type above and press Enter to search. Press Esc to cancel.