এম টি রহমান মাহমুদ, স্টাফ রিপোর্টার:
দেশের বর্তমান সন্ত্রাস, অস্থিরতা এবং আইন-শৃঙ্খলার পরিস্থিতির অবনতির প্রতিবাদে গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল এবং সমাবেশে হয়।
সদর উপজেলা বিএনপির সভাপতি লেনিন শিকদার নেতৃত্বে পাঁচুরিয়া এলাকা থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে জেলা বিএনপি কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এরপর সেখানে একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান বক্তা হিসেবে গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর কথা বলেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিকুজ্জামান।
এছাড়া বক্তৃতা করেন বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল খায়ের, বিএনপি নেতা এস এম আজিজুর রহমান বেনা, অ্যাডভোকেট তৌফিক ইসলাম, ফজলুল কবির দারা, রিয়াজ উদ্দিন লিপটন ও জিয়াউল কবির বিপ্লব।
বক্তারা বলেন, দেশে আইন-শৃঙ্খলার পরিস্থিতির অবনতি এবং নানা স্থানে সন্ত্রাসী কার্যকলাপ জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে। তারা সন্ত্রাস এবং অস্থিরতার বিরুদ্ধে দলের নেতাকর্মী এবং সাধারণ মানুষকে একত্রিত হওয়ার আহ্বান জানান।একইসাথে শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখার জন্য এবং সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। গোপালগঞ্জ জেলাকে যারা কলুষিত করছে, তাদের বিরুদ্ধে আওয়াজ তুলি! আমরা সকলেই শান্তি চাই!
সমাবেশে বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। বক্তারা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বকে শক্তিশালী করতে গোপালগঞ্জের সাধারণ জনগণের প্রতি আহ্বান জানান। তারা বলেন, গোপালগঞ্জবাসী যে ভুল করেছে, তা আর করা উচিত নয়।পূর্ববর্তী সরকার আওয়ামী লীগের উন্নয়নের কথা বলছে, কিন্তু জনগণ কেন উন্নয়নের সুফল থেকে বঞ্চিত হচ্ছেন? আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক জিয়া বলেছিলেন, সারা বাংলাদেশে যেমন উন্নয়ন হবে, ইনশাআল্লাহ গোপালগঞ্জেও হবে।
বাংলাদেশের মানুষ বিশ্বাস করে গোপালগঞ্জ উন্নয়নে পরিপূর্ণ। সবকিছু মিথ্যা, আমরা উন্নয়নের ধারাকে ধরে রাখব এবং তারেক জিয়ার আদর্শের পথপ্রদর্শক হয়ে কাজ করে যাব। গোপালগঞ্জ হোক বিএনপির শক্তি কেন্দ্র।

