উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইল সদর উপজেলার একটি ঘরে মায়ে মুন্নি বেগম (২০) নামের এক গৃহবধূ গলায় ওড়না জড়িয়ে আত্মহত্যা করেছেন।
রবিবার (২১ জুন) রাতে বাঁশগ্রাম ইউনিয়নের নন্দখোল গ্রামে এই ঘটনাটি ঘটে। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
মুন্নি ওই গ্রামের শাকিল কায়েজীর স্ত্রী ছিলেন। স্থানীয় সূত্র এবং পুলিশের আদেশ অনুযায়ী জানা গেছে, নড়াইল সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের নন্দখোল গ্রামে স্বামী শাকিল কায়েজীর সঙ্গে মুন্নি বেগমের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক অশান্তি চলছিল। রবিবার সন্ধ্যায় মুন্নি বেগমকে দেখতে না পাওয়ায় তার পরিবার সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতে শুরু করেন। এক পর্যায়ে ঘরের দরজা বন্ধ পেয়ে ডাকাডাকি করেও তার কোনও সাড়া পাওয়া যায়নি। পরে প্রিন্দ ও স্থানীয়রা দরজা ভেঙে ঘরে ঢুকে তাকে দেখেন, তিনি আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলে রয়েছেন।
এ বিষয়ে নড়াইল সদর থানার ওসি অজয় কুমার কুন্ডু জানান, তিনি গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যার এই ঘটনার কথা শুনেছেন। মৃতদেহের আইনি প্রক্রিয়া শেষ করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

