মো: আল-মাহফুজ শাওন:
ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (TOAB)-এর সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় খুলনার গর্বিত সন্তান ও পরিচিত পর্যটন উদ্যোক্তা মইনুল ইসলাম মঈন জমাদ্দারকে বিভিন্ন স্থান থেকে শুভেচ্ছা ও অভিনন্দন প্রদান করা হয়েছে।
অভিনন্দন বার্তায় উল্লেখ করা হয়েছে, “মইনুল ইসলাম মঈন জমাদ্দার, ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (TOAB)-এর সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় তোমাকে আন্তরিক অভিনন্দন। তোমার এই অসামান্য সাফল্য টোয়াস (TOAS) পরিবারের সকল সদস্যের জন্য গর্বের বিষয়। তোমার অর্জনে আমি সত্যিই আনন্দিত, কারণ তুমি আমার প্রিয় ছোট ভাই ও বন্ধু। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, তোমার অবারিত প্রতিভা ও দক্ষতা সুন্দরবন সহ দেশের পর্যটন শিল্পকে নতুন উচ্চতায় নেবে। তোমার ভবিষ্যতের প্রতিটি সফরে নতুন সম্ভাবনার উজ্জ্বল আলো দেখা দিক—এটিই আমার প্রার্থনা।”
দীর্ঘ সময় ধরে পর্যটন খাতে কাজ করা মইনুল ইসলাম মঈন জমাদ্দার খুলনা এবং দক্ষিণ-পশ্চিম অঞ্চলের পর্যটনের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। বিশেষ করে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনকে দেশ তথা বিদেশের পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করে তোলার জন্য তার প্রচেষ্টা ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।
খুলনাবাসীর কাছে তিনি শুধুমাত্র একজন সফল ব্যবসায়ী নয়, বরং একজন স্বপ্নবাজ ও জনকল্যাণকামী মানুষ হিসেবেও পরিচিত। সাধারণ মানুষের বিশ্বাস ও ভালোবাসা অর্জন করে তিনি দায়িত্বশীল সমাজসেবক এবং উন্নয়ন সহযোগী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
সংশ্লিষ্টরা মনে করেন, টোয়াবের সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করার মাধ্যমে তিনি দেশের পর্যটন শিল্পের উন্নয়ন, নতুন কর্মসংস্থান সৃষ্টি, এবং আন্তর্জাতিকভাবে বাংলাদেশের পর্যটন সম্ভাবনাকে তুলে ধরার জন্য আরও কার্যকর প্রভাব ফেলবেন।
খুলনার সকল স্তরের মানুষ আশাবাদী যে, মইনুল ইসলাম মঈন জমাদ্দারের নেতৃত্ব ও দর্শন দেশের পর্যটন খাতের নতুন গতির সৃষ্টি করবে এবং সুন্দরবনকেন্দ্রিক পর্যটন শিল্প আরও সমৃদ্ধিশালী হবে।

