Close Menu
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
Breaking News
  • খুলনায় ৩৮৭ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, আসামির বিরুদ্ধে ১০ মামলা
  • সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি নিয়ে ওরিয়েন্টেশন ও শিক্ষার মানোন্নয়নে মতবিনিময়
  • উখিয়ায় নৌকার নিচে লুকানো ৪০ হাজার ইয়াবা উদ্ধার, পাচারকারী পালিয়ে গেছে
  • পর্যটকবাহী চাঁদের গাড়িতে ৪ হাজার ইয়াবা, চালক আটক
  • শান্তিগঞ্জে হাতকড়া অবস্থায় পালিয়ে যাওয়া আসামীকে পূনরায় গ্রেফতার করল সুনামগঞ্জ সদর থানা পুলিশ
  • মাত্র ২০০ টাকার জাল বন্ধক নিয়ে খুন: মামলা রুজুর ৫ ঘণ্টার মধ্যে ৫ আসামি গ্রেপ্তার
  • বৈদ্যবাটিতে জমে উঠেছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী সার্কাস খেলা, হাজারো দর্শকের ভিড়
  • নোয়াখালীতে মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
Live
Friday, September 4
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Facebook X (Twitter) Instagram
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Home | সিলেট | চুনারুঘাটে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন, সড়ক-সেতু রক্ষায় দ্রুত পদক্ষেপের নির্দেশ

চুনারুঘাটে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন, সড়ক-সেতু রক্ষায় দ্রুত পদক্ষেপের নির্দেশ

By দৈনিক নবদিগন্ত15/06/2026 সিলেট No Comments2 Mins Read
চুনারুঘাটে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন, সড়ক-সেতু রক্ষায় দ্রুত পদক্ষেপের নির্দেশ
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
🖨️ News Print

সারোয়ার নেওয়াজ শামীম, (হবিগঞ্জ) প্রতিনিধি :

হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) এলাকার সংসদ সদস্য সৈয়দ মোঃ ফয়সল চুনারুঘাট উপজেলার रामগঙ্গা-চন্ডিছড়া অঞ্চলে বৃষ্টি পরে পাহাড়ি ঢলে সৃষ্ট ক্ষয়ক্ষতি পরিদর্শন করেছেন এবং  সেতু ও সড়ক রক্ষার জন্য দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশনা প্রদান করেছেন।

সোমবার (১৫ জুন) বিকেলে তিনি সরেজমিনে ওই ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শন করে সড়ক বিভাগের কর্মকর্তাদের জরুরি ভিত্তিতে প্রতিরোধমূলক কার্যক্রম আরম্ভ করার জন্য আহ্বান জানিয়েছেন।

স্থানীয় তথ্য অনুযায়ী, গত কয়েক মাস ধরে পাহাড়ি ঢল ও ভারী বর্ষণের কারণে পুরাতন ঢাকা-সিলেট মহাসড়কের চন্ডিছড়া এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি লক্ষ্য করা গেছে। প্রায় এক মাস আগে সড়কের পাশে ছড়ার তীব্র স্রোতের কারণে কিছু অংশ ধসে পড়ে। এর ফলে সড়কের একটি বৃহত্ অংশ ঝুঁকির সম্মুখীন হয়। স্থানীয় জনসাধারণ আশঙ্কা প্রকাশ করেছেন, যদি দ্রুত কোনো ব্যবস্থা  না নেওয়া হয়, তাহলে সড়কের একটি বৃহত্তর অংশ ছড়ায় বিলীন হয়ে যেতে পারে।

এর আগে এমপি ফয়সল ঘটনাস্থল পরিদর্শন করে সড়ক বিভাগের কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিলেন। পরবর্তীতে কিছু প্রতিরোধমূলক কার্যক্রম শুরু হলেও  সাম্প্রতিককালে আবারও পাহাড়ি ঢলের ফলে রামগঙ্গা সেতুর পূর্ব দিকের মাটি ও বালু সরে গিয়ে নতুন করে ক্ষয়ক্ষতির সৃষ্টি হয়েছে। এর ফলে সেতু এবং সংযোগ সড়ক মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে।

পরিদর্শনকালে এমপি ফয়সল দেখতে পান যে, সেতুর দুই পাশে স্রোতের কারণে মাটি সরে গিয়েছে। বিশেষ করে পূর্ব পাশে ক্ষয়ের পরিমাণ বেশি হওয়ায় সেতুর স্থায়িত্ব নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তিনি সড়ক বিভাগের কর্মকর্তাদের সাথে আলোচনা করে দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে, বালির বস্তা ফেলার এবং প্রয়োজনীয় প্রতিরক্ষা দেয়াল নির্মাণের নির্দেশনা প্রদান করেন।

এ সময় তিনি উল্লেখ করেন, “এটি একটি গুরুত্বপূর্ণ সড়ক যোগাযোগের মাধ্যম। পাহাড়ি ঢলের ফলে যদি সেতু ও সড়ক ক্ষতিগ্রস্ত হয়, তাহলে জনসাধারণের সমস্যা চরমে পৌঁছাবে। অতি দ্রুত প্রয়োজনীয় কাজ সম্পন্ন করতে হবে।”

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান জননেতা সৈয়দ লিয়াকত হাসান, সাবেক মেয়র নাজিম উদ্দিন সামসু উপজেলা জাসাস সভাপতি সারোয়ার নেওয়াজ শামীমসহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চুনারুঘাট দ্রুত পদক্ষেপ

Keep Reading

1 Min Read

খুলনায় ৩৮৭ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, আসামির বিরুদ্ধে ১০ মামলা

2 Mins Read

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি নিয়ে ওরিয়েন্টেশন ও শিক্ষার মানোন্নয়নে মতবিনিময়

2 Mins Read

উখিয়ায় নৌকার নিচে লুকানো ৪০ হাজার ইয়াবা উদ্ধার, পাচারকারী পালিয়ে গেছে

Add A Comment

Comments are closed.

আরোও পড়ুন

খুলনায় ৩৮৭ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, আসামির বিরুদ্ধে ১০ মামলা

খুলনা 04/09/2026

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি নিয়ে ওরিয়েন্টেশন ও শিক্ষার মানোন্নয়নে মতবিনিময়

04/09/2026

উখিয়ায় নৌকার নিচে লুকানো ৪০ হাজার ইয়াবা উদ্ধার, পাচারকারী পালিয়ে গেছে

04/09/2026

পর্যটকবাহী চাঁদের গাড়িতে ৪ হাজার ইয়াবা, চালক আটক

04/09/2026

একটি নির্ভরযোগ্য বাংলা সংবাদ ও তথ্যভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে পাঠকদের জন্য সঠিক, নিরপেক্ষ এবং সময়োপযোগী তথ্য প্রকাশের চেষ্টা করা হয়।

Facebook X (Twitter) Instagram YouTube
গুরুত্বপূর্ণ লিংক
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
জনপ্রিয়
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ

নির্বাহী সম্পাদক ও প্রকাশক

মোঃ জাকির হোসেন

 

প্রধান কার্যালয়ঃ 

শেরশাহ্ নিউ মার্কেট ২য় তলা, শেরপুর বগুড়া।

© 2026 দৈনিক নবদিগন্ত. All Rights Reserved
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি

Type above and press Enter to search. Press Esc to cancel.