মনিরুল ইসলাম ডাবলু, নলডাঙ্গা, নাটোর প্রতিনিধিঃ
নাটোরের নলডাঙ্গা উপজেলায় পরিবেশের সুরক্ষা এবং গাছ বাড়ানোর উদ্দেশ্যে “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির” প্রথম কাজ শুরু হলো।
১৩ জুন (মঙ্গলবার) নলডাঙ্গা উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আল এমরান খাঁন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি আশিকুর রহমান, জাতীয় সংসদের মাননীয় হুইপ এডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুর প্রতিনিধি হিসেবে উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল, নলডাঙ্গা পৌর বিএনপির সাবেক সভাপতি এম এ হাফিজ, সাবেক পৌর মেয়র আব্বাস আলী নান্নুসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ, বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, জনপ্রতিনিধি এবং সুশীল সমাজের সদস্যরা।
অনুষ্ঠানে অংশগ্রহণরত অতিথিরা গাছ লাগানোর গুরুত্ব নিয়ে আলোচনা করে পরিবেশের ভারসাম্য রক্ষায় সবার প্রতি অধিক গাছ লাগানোর অনুরোধ করেন।
উপজেলা প্রশাসন নলডাঙ্গা এবং রাজশাহী সামাজিক বন বিভাগের আয়োজিত এই কর্মসূচির আওতায় উপজেলায় বিভিন্ন স্থানে ফলের, বনজ এবং ঔষধি গাছের চারা রোপণের কাজ পরিচালিত হবে।
বক্তারা আরও উল্লেখ করেন, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় গাছ লাগানোর বিকল্প নেই। তাই আগামী প্রজন্মের জন্য একটি সবুজ এবং বাসযোগ্য পরিবেশ তৈরি করতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
