নড়াইলে তরুণ ক্রীড়া সংগঠক সৌরভের উদ্যোগে ভলিবল ও নেট বিতরণ

নড়াইলে তরুণ ক্রীড়া সংগঠক সৌরভের উদ্যোগে ভলিবল ও নেট বিতরণ নড়াইলে তরুণ ক্রীড়া সংগঠক সৌরভের উদ্যোগে ভলিবল ও নেট বিতরণ

খন্দকার আলী আবীর, নড়াইল:

যুবকদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি স্থানীয় ক্রীড়া কার্যক্রমকে আরও গতিময় করতে তরুণ ক্রীড়া সংগঠক আশিকুর রহমান সৌরভের উদ্যোগে বিভিন্ন দলের মাঝে ভলিবল ও নেট বিতরণ করা হয়েছে।

৫ জুন দলজিৎপুরে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে স্থানীয় খেলোয়াড় এবং ক্রীড়া প্রেমীদের উপস্থিতিতে এই ক্রীড়া উপকরণ বিতরণ করা হয়। এ সময় সৌরভ উল্লেখ করেন, যুবকদের মাদক ও অপরাধ থেকে দূরে রাখার জন্য খেলাধুলা একটি প্রধান মাধ্যম। একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনে নিয়মিত খেলাধুলার চর্চার প্রয়োজনীয়তা অপরিসীম। তাই তরুণদের খেলাধুলায় উৎসাহিত করার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

স্থানীয় খেলোয়াড়রা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ক্রীড়া উপকরণ পাওয়ায় তাদের ট্রেনিং এবং প্রতিযোগিতার আয়োজন আরও সহজ হবে। তারা ভবিষ্যতে এমন ধরনের সহায়তা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে স্থানীয় বিশিষ্টজন, ক্রীড়া সংগঠক, যুবসমাজের প্রতিনিধিরা এবং বিভিন্ন দলের খেলোয়াড়রা উপস্থিত ছিলেন। বক্তারা খেলাধুলার প্রসার এবং যুবকদের শারীরিক ও মানসিক বিকাশে এ ধরনের উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।