টেকনাফের হোয়াইক্যংয়ে এতিম শিশুদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

টেকনাফের হোয়াইক্যংয়ে এতিম শিশুদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ টেকনাফের হোয়াইক্যংয়ে এতিম শিশুদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

মোহাম্মদ হোসাইন, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কুতুবদিয়া পাড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী’র হোয়াইক্যং ইউনিট সুবিধাবঞ্চিত এবং এতিম শিশুদের মাঝে খাদ্য বিতরণ করেছে।

সম্প্রতি অনুষ্ঠিত এই মানবিক উদ্যোগের মাধ্যমে এলাকার এতিম শিশুদের জন্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী সরবরাহ করা হয়েছে। সংগঠনের সদস্যরা জানিয়েছেন, সমাজের অবহেলিত ও এতিম শিশুদের সাহায্য করা ইসলামী আদর্শ ও মানবিক দায়িত্বের অংশ। ভবিষ্যতে এ ধরনের সামাজিক কাজের ধারাবাহিকতা বজায় রাখা হবে।

খাবার বিতরণের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী হোয়াইক্যং ইউনিটের আমীর মাওলানা মোহাম্মদ হোছাইন। এ ছাড়া ইউনিয়ন সেক্রেটারি মাওলানা আব্দুল মালেক, ওয়ার্ড সভাপতি হাফেজ ওসমান, মাওলানা কামাল হোছাইন, গফুর মিয়া, মিজানুর রহমানসহ স্থানীয় নেতারাও উপস্থিত ছিলেন।

এ সময়ে বক্তারা সমাজের ধনী ব্যক্তিরা ও সচেতন নাগরিকদের দরিদ্র, অসহায় এবং এতিম মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান। তারা বলেন, পিছিয়ে পড়া লোকদের উন্নতির জন্য সম্মিলিত উদ্যোগ নেওয়ার মাধ্যমে মানবিক এবং কল্যাণমুখী সমাজ গড়া সম্ভব।

অনুষ্ঠান শেষে খাদ্য পেয়ে এতিম শিশুরা এবং তাদের অভিভাবকরা আয়োজনের প্রতি কৃতজ্ঞতা জানান।