Close Menu
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
Breaking News
  • ইন্দোনেশিয়ায় জিম্মির মুক্তিপণ আদায়ে যশোরে মানবপাচার মামলার আসামি আটক
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ
  • তাহিরপুরে উন্নয়ন ও জনসেবায় সবার সহযোগিতা চান নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ রিপামনি দেবী
  • নোয়াখালীতে সাংবাদিকদের ওপর হামলা ও মামলা না নেওয়ার অভিযোগে মানববন্ধন
  • নোয়াখালীর কোম্পানীগঞ্জে জমি নিয়ে বিরোধে হামলা-ভাঙচুরের অভিযোগ, হাসপাতালে দুই পক্ষের সংঘর্ষ
  • নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
  • রূপগঞ্জে বিদেশি পিস্তল-রামদাসহ কিশোর গ্যাং লিডার ‘কুত্তা শ্রাবণ’সহ গ্রেপ্তার ৪
  • পত্নীতলায় আওয়ামী লীগের ‘নৈরাজ্যের’ প্রতিবাদে যুবদলের বিক্ষোভ
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
Live
Sunday, October 18
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Facebook X (Twitter) Instagram
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Home | খুলনা | জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে রামপালে গভীর নলকূপ উদ্বোধন

জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে রামপালে গভীর নলকূপ উদ্বোধন

দৈনিক নবদিগন্তBy দৈনিক নবদিগন্ত30/05/2026 খুলনা No Comments2 Mins Read
জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে রামপালে গভীর নলকূপ উদ্বোধন
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
🖨️ News Print

বাগেরহাট প্রতিনিধি:

মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বাগেরহাটের রামপাল উপজেলার একটি আশ্রয়ণ প্রকল্পে সুপেয় পানির সুবিধা নিশ্চিত করতে গভীর নলকূপ উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৩০ মে) সকালে উপজেলার শ্রীফলতলা গ্রামের আশ্রয়ণ প্রকল্প এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নলকূপটির উদ্বোধন করেন রামপাল-মোংলা আসনের সংসদ সদস্য ও বন, পরিবেশ এবং জলবায়ু বিষয়ক প্রতিমন্ত্রী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম।

জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকার বাসিন্দারা বিশুদ্ধ পানির সংকটে ভুগছিলেন। বিশেষ করে আশ্রয়ণ প্রকল্পের কয়েকশ পরিবার নিরাপদ পানির অভাবে নানা দুর্ভোগের শিকার হচ্ছিল। তাদের কথা বিবেচনা করে প্রায় ৩ শতাধিক পরিবারের জন্য গভীর নলকূপটি স্থাপন করা হয়।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, “মানুষের কল্যাণে কাজ করাই আমাদের মূল লক্ষ্য। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে নিজস্ব অর্থায়নে স্থাপিত এই গভীর নলকূপটি সাধারণ মানুষের উপকারে আসবে এবং এটি একটি চলমান সওয়াবের কাজ হিসেবে বিবেচিত হবে।”

তিনি আরও বলেন, বিশুদ্ধ পানির সহজলভ্যতা জনস্বাস্থ্য সুরক্ষার অন্যতম শর্ত। তাই পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এ সময় স্থানীয় বিএনপির নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তি, আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা ও এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

নলকূপটি চালু হওয়ায় এলাকাবাসীর মধ্যে সন্তোষ প্রকাশ দেখা যায়। তারা জানান, নিরাপদ পানির এই ব্যবস্থা তাদের দীর্ঘদিনের একটি সমস্যার সমাধান করেছে এবং দৈনন্দিন জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে।

স্থানীয়দের মতে, মানবিক ও জনকল্যাণমূলক এ উদ্যোগ এলাকার অসহায় মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে বিবেচিত হবে।

জিয়াউর রহমান শাহাদাৎবার্ষিকী

Keep Reading

2 Mins Read

ইন্দোনেশিয়ায় জিম্মির মুক্তিপণ আদায়ে যশোরে মানবপাচার মামলার আসামি আটক

1 Min Read

প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

2 Mins Read

তাহিরপুরে উন্নয়ন ও জনসেবায় সবার সহযোগিতা চান নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ রিপামনি দেবী

Add A Comment

Comments are closed.

আরোও পড়ুন

ইন্দোনেশিয়ায় জিম্মির মুক্তিপণ আদায়ে যশোরে মানবপাচার মামলার আসামি আটক

খুলনা 24/09/2026

প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

24/09/2026

তাহিরপুরে উন্নয়ন ও জনসেবায় সবার সহযোগিতা চান নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ রিপামনি দেবী

24/09/2026

নোয়াখালীতে সাংবাদিকদের ওপর হামলা ও মামলা না নেওয়ার অভিযোগে মানববন্ধন

24/09/2026

একটি নির্ভরযোগ্য বাংলা সংবাদ ও তথ্যভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে পাঠকদের জন্য সঠিক, নিরপেক্ষ এবং সময়োপযোগী তথ্য প্রকাশের চেষ্টা করা হয়।

Facebook X (Twitter) Instagram YouTube
গুরুত্বপূর্ণ লিংক
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
জনপ্রিয়
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ

নির্বাহী সম্পাদক ও প্রকাশক

মোঃ জাকির হোসেন

 

প্রধান কার্যালয়ঃ 

শেরশাহ্ নিউ মার্কেট ২য় তলা, শেরপুর বগুড়া।

© 2026 দৈনিক নবদিগন্ত. All Rights Reserved
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি

Type above and press Enter to search. Press Esc to cancel.