Close Menu
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
Breaking News
  • নোয়াখালীর চৌমুহনীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান: গ্রেপ্তার ৮
  • হবিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত
  • চৌদ্দগ্রামে সড়কের বেহাল দশা,প্রতিদিন জনদূর্ভোগের স্বীকার লাখো মানুষ
  • যুক্তরাষ্ট্র দূতাবাসের রাষ্ট্রদূত পরিদর্শন করেন গঙ্গাচড়ায় প্যারাগন গ্রুপের ডেইরি ফার্ম
  • “শব্দতরী”গবেষণানির্ভর ও মননশীল প্রকাশনার উদ্যোগ আশাব্যঞ্জক
  • কুমিল্লা বিভাগ বাস্তবায়নের পথে,২৪এমপি’র স্বাক্ষর
  • ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জামায়াতের প্রার্থী দেলোয়ার হোসেন
  • কয়রায় বিশিষ্ট রাজনীতিবিদ ও সফল চেয়ারম্যান খান শামসুদ্দিন আহমেদ আর নেই
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
Live
Tuesday, September 1
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Facebook X (Twitter) Instagram
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Home | রাজশাহী | দীর্ঘ ৩৮ বছরের শিক্ষকতা জীবনের ইতি, রাজকীয় বিদায়

দীর্ঘ ৩৮ বছরের শিক্ষকতা জীবনের ইতি, রাজকীয় বিদায়

By দৈনিক নবদিগন্ত22/05/2026 রাজশাহী No Comments2 Mins Read
দীর্ঘ ৩৮ বছরের শিক্ষকতা জীবনের ইতি, রাজকীয় বিদায়
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
🖨️ News Print

মনিরুল ইসলাম, নাটোর প্রতিনিধিঃ

নাটোরের নলডাঙ্গা উপজেলায় এক আবেগময় বিদায় অনুষ্ঠানের মাধ্যমে ৩৮ বছরের শিক্ষকতা জীবনের সমাপ্তি ঘটালেন শ্রীশ চন্দ্র বিদ্যানিকেতন বাসুদেবপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. খবির উদ্দিন মণ্ডল।

কিন্তু এই বিদায়ী অনুষ্ঠান ছিল খুবই বিশেষ – শিক্ষক ও শিক্ষার্থীদের চোখে ছিল অশ্রু এবং তাদের ভালোবাসায় ভরপুর ছিল আবহ। এই সময়, ফুলের সাজে সজ্জিত ঘোড়ার গাড়িতে নিয়ে একটি শোভাযাত্রার মাধ্যমে প্রিয় শিক্ষককে রাজকীয় সম্মানের সাথে বিদায় জানান তাঁর শিক্ষার্থীরা, সহকর্মীরা এবং এলাকার মানুষ।

বৃহস্পতিবার (২১ মে) দুপুর ২টায় বিদ্যালয়ের মাঠে একটি রঙ্গিন বিদায়ী সংবর্ধনার আয়োজন করা হয়। বর্তমান শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্রছাত্রীদের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানটি পরিচালনা করেন শ্রীশ চন্দ্র বিদ্যানিকেতন বাসুদেবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইয়াছিন আলী।

বিদায়ী শিক্ষক মোঃ খবির উদ্দিন মণ্ডলকে ফুল ও বিভিন্ন উপহার সামগ্রী দিয়ে বিদায় জানান, প্রাক্তন শিক্ষার্থীরা এবং সহকর্মী শিক্ষক-শিক্ষিকাগণ।

দীর্ঘ কর্মজীবনের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগে বাঁধা পড়েন বিদায়ী শিক্ষক খবির উদ্দিন মণ্ডল। তিনি বলেন, আমি চেষ্টা করেছি, দায়িত্বগুলো সৎভাবে পালন করতে। এই বিদ্যালয়ের শিক্ষার্থীদের এবং গ্রামের মানুষের এই ভালোবাসা আমার জীবনের সবচেয়ে বড় অর্জন। ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমরা দেশ ও সমাজের জন্য কাজ করবে, বিদ্যালয়ের শিক্ষকদের পরামর্শ অনুযায়ী চলবে, সুশিক্ষায় শিক্ষিত হবে এবং পরিবারের উন্নয়নে কাজ করবে, পরকালের জন্য নামাজ, কোরআন ও হাদিস পড়বে – এটাই আমার শেষ প্রত্যাশা।

প্রিয় সহকর্মী এবং দীর্ঘকাল একসাথে কাজ করা এই শিক্ষককে বিদায় দিতে গিয়ে, অনুষ্ঠানটির সভাপতি ও প্রধান শিক্ষক মোঃ ইয়াসিন আলী কান্নায় ভেঙে পড়েন। সেই মুহূর্তটি ছিল অত্যন্ত আবেগময়।

অনুষ্ঠানে আবেগপ্রবণ হয়ে শিক্ষক মোঃ আব্দুল মতিন বলেন, বিদায়ী শিক্ষক খবির স্যার তাদের কাছে কেবল একজন শিক্ষক ছিলেন না, বরং ছিলেন ছায়ার মতো এক অভিভাবক। পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি শৃঙ্খলা ও নৈতিকতার যে শিক্ষা তিনি দিয়েছেন, তা চিরকাল তাদের জন্য পাথেয় হয়ে থাকবে। তিনি আমাদের শিক্ষকতার পাশাপাশি সমস্ত অফিসিয়াল কাজ করেছেন, তাঁর মনে কখনো রাগ ছিল না; তিনি শিক্ষকতা জীবনের ৩৮টি বছর এই স্কুলে কাটিয়েছেন।

আয়োজকেরা জানান, প্রিয় শিক্ষকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের উদ্দেশ্যে এই বিশেষ ঘোড়ার গাড়ির বিদায়ী সংবর্ধনার আয়োজন করা হয়েছে। এ সময়, বিদায়ী শিক্ষকের সম্মানে উপস্থিত সকল শিক্ষার্থী আবেগে ভেসে যান।

শেষে ঘোড়ার গাড়িতে তাঁকে তুলে বিদায় জানানো হয় শিক্ষক মোঃ খবির উদ্দিন মণ্ডলকে। মোঃ খবির উদ্দিন মণ্ডল ১৯৮৮ সালে এই পরিচিত বিদ্যাপীঠ নলডাঙ্গা উপজেলার ঐতিহ্যশালী শ্রীশ চন্দ্র বিদ্যানিকেতন বাসুদেবপুর উচ্চ বিদ্যালয়ে কর্মজীবন শুরু করে ২০২৬ সালে পাঠদান করতে গিয়ে দীর্ঘ ৩৮ বছর পর অবসর গ্রহণ করেন।

নলডাঙ্গা নাটোর রাজকীয় বিদায় শিক্ষকতা ইতি

Keep Reading

2 Mins Read

নোয়াখালীর চৌমুহনীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান: গ্রেপ্তার ৮

1 Min Read

হবিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত

2 Mins Read

চৌদ্দগ্রামে সড়কের বেহাল দশা,প্রতিদিন জনদূর্ভোগের স্বীকার লাখো মানুষ

Add A Comment

Comments are closed.

আরোও পড়ুন

নোয়াখালীর চৌমুহনীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান: গ্রেপ্তার ৮

চট্টগ্রাম 31/08/2026

হবিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত

31/08/2026

চৌদ্দগ্রামে সড়কের বেহাল দশা,প্রতিদিন জনদূর্ভোগের স্বীকার লাখো মানুষ

31/08/2026

যুক্তরাষ্ট্র দূতাবাসের রাষ্ট্রদূত পরিদর্শন করেন গঙ্গাচড়ায় প্যারাগন গ্রুপের ডেইরি ফার্ম

31/08/2026

একটি নির্ভরযোগ্য বাংলা সংবাদ ও তথ্যভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে পাঠকদের জন্য সঠিক, নিরপেক্ষ এবং সময়োপযোগী তথ্য প্রকাশের চেষ্টা করা হয়।

Facebook X (Twitter) Instagram YouTube
গুরুত্বপূর্ণ লিংক
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
জনপ্রিয়
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ

নির্বাহী সম্পাদক ও প্রকাশক

মোঃ জাকির হোসেন

 

প্রধান কার্যালয়ঃ 

শেরশাহ্ নিউ মার্কেট ২য় তলা, শেরপুর বগুড়া।

© 2026 দৈনিক নবদিগন্ত. All Rights Reserved
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি

Type above and press Enter to search. Press Esc to cancel.