মো. আল মুনতাকিম, বিশেষ প্রতিনিধি:
অধ্যক্ষ মোঃ ইউসুফ আলী বাংলাদেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্টের সচিব হিসেবে নির্বাচিত হয়েছেন।
বগুড়ার শেরপুর উপজেলার শালফা গ্রামের গর্বিত সন্তান, শালফা টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের প্রতিষ্ঠাতা এবং একজন বিশিষ্ট শিক্ষানুরাগী অধ্যক্ষ মোঃ ইউসুফ আলী এই পদে নির্বাচিত হয়েছেন।
অধ্যক্ষ মোঃ ইউসুফ আলী একাধিক বছর ধরে শিক্ষার অগ্রগতি, সামাজিক কর্মকাণ্ড এবং রাজনৈতিক জগতে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন। বর্তমানে তিনি বগুড়া জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এবং বগুড়া জেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
তাঁর এই গুরুত্বপূর্ণ নির্বাচনে অভিষেক হওয়ার ফলে শেরপুর উপজেলা এবং বগুড়া জেলায় শিক্ষার সাথে সম্পৃক্ত বিভিন্ন ব্যক্তি, রাজনৈতিক নেতাকর্মী, শুভানুধ্যায়ী এবং স্থানীয় জনগণের মধ্যে একটি আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। বিভিন্ন সামাজিক, রাজনৈতিক এবং শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে তাঁকে অভিনন্দন এবং শুভেচ্ছার বুথে সিক্ত করা হয়েছে।
শিক্ষক ও কর্মচারীদের কল্যাণে অধ্যক্ষ মোঃ ইউসুফ আলীর দক্ষতা, অভিজ্ঞতা ও নেতৃত্ব প্রচুর ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা প্রকাশ করেছেন।
