এক জোড়া লাউ ১৮ হাজার টাকায় বিক্রি

IMG 20260111 WA0010

এক জোড়া লাউ ১৮ হাজার টাকায় বিক্রি

ডেস্ক রিপোর্ট : সুনামগঞ্জের দিরাইয়ে বার্ষিক ওয়াজ মাহফিলে দান করা দুটি লাউ নিলামে বিক্রি  হয়েছে ১৮ হাজার ২০ টাকায়। ঘটনাটি স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। শনিবার (১০ জানুয়ারি) উপজেলার পঞ্চগ্রাম কাইমা মাদ্রাসা প্রাঙ্গণে ওয়াজ মাহফিলে এ ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (৯ জানুয়ারি) বিকেল থেকে শুরু হয়ে শনিবার ফজর পর্যন্ত মাহফিল চলাকালে প্রচলিত রীতি অনুযায়ী এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা মাদ্রাসার তহবিলের জন্য বিভিন্ন সামগ্রী দান করেন। এ সময় কাইমা গ্রামের আব্দুল লতিফ একটি লাউ দান করেন এবং পার্শ্ববর্তী কেজাউড়া গ্রামের এক ব্যক্তি আরও একটি লাউ দান করেন।

 

পরে শনিবার সকালে দানকৃত অন্যান্য জিনিসের সঙ্গে এই দুটি লাউও নিলামে তোলা হয়। নিলামে অংশ নেন একাধিক ব্যক্তি এবং দীর্ঘ দর হাঁকার পর শেষ পর্যন্ত লাউ দুটি ১৮ হাজার ২০ টাকায় বিক্রি হয়।

 

তবে লাউ দুটি এত দামে বিক্রি হওয়া একটি প্রতীকী ঘটনা জানিয়ে মাদ্রাসার মোতাওয়াল্লি মাওলানা নূর উদ্দিন জানান, মসজিদ ও মাদ্রাসার প্রতি এলাকার মানুষের ভালোবাসা ও সহযোগিতার মনোভাব সত্যিই প্রশংসার দাবি রাখে। ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতি মানুষের আন্তরিকতা ও আবেগেরই বহিঃপ্রকাশ বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *