Close Menu
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
Breaking News
  • নোয়াখালীর চৌমুহনীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান: গ্রেপ্তার ৮
  • হবিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত
  • চৌদ্দগ্রামে সড়কের বেহাল দশা,প্রতিদিন জনদূর্ভোগের স্বীকার লাখো মানুষ
  • যুক্তরাষ্ট্র দূতাবাসের রাষ্ট্রদূত পরিদর্শন করেন গঙ্গাচড়ায় প্যারাগন গ্রুপের ডেইরি ফার্ম
  • “শব্দতরী”গবেষণানির্ভর ও মননশীল প্রকাশনার উদ্যোগ আশাব্যঞ্জক
  • কুমিল্লা বিভাগ বাস্তবায়নের পথে,২৪এমপি’র স্বাক্ষর
  • ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জামায়াতের প্রার্থী দেলোয়ার হোসেন
  • কয়রায় বিশিষ্ট রাজনীতিবিদ ও সফল চেয়ারম্যান খান শামসুদ্দিন আহমেদ আর নেই
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
Live
Wednesday, September 2
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Facebook X (Twitter) Instagram
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Home | ঢাকা | গোপালগঞ্জে এপেক্স ক্লাবের ৫ম দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

গোপালগঞ্জে এপেক্স ক্লাবের ৫ম দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

By দৈনিক নবদিগন্ত16/05/2026 ঢাকা No Comments2 Mins Read
গোপালগঞ্জে এপেক্স ক্লাবের ৫ম দায়িত্ব হস্তান্তর সম্পন্ন
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
🖨️ News Print

এম টি রহমান মাহমুদ, গোপালগঞ্জ:

“একত্রে আমরা সেবা করি, একত্রে আমরা যুক্ত থাকি” – এই স্লোগানকে সামনে রেখে এপেক্স ক্লাব অফ গোপালগঞ্জের ৫ম দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান – ২০২৬ গোপালগঞ্জে একটি বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে পালিত হয়েছে।

শনিবার (১৫ মে) সকাল ১০ টায় গোপালগঞ্জ জেলা শহরের পৌর পাবলিক হল শপিং কমপ্লেক্সের ছাদে অবস্থিত কে.এস.পি রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে এই আয়োজন করা হয়, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা বিএনপি’র আহ্বায়ক এবং জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিকুজ্জামান।

এপেক্স ক্লাব অফ গোপালগঞ্জের নতুন নির্বাচিত প্রেসিডেন্ট এপেক্সিয়ান অধ্যাপক গোলাম মোস্তফা (জিএম)-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এপেক্স ক্লাব অফ বাংলাদেশের প্রেসিডেন্ট এপেক্সিয়ান প্রিন্সিপাল এস. কে. দত্ত অনুপ।

এ অনুষ্ঠানকে বিশেষ অতিথি হিসেবে ভাষণ দেন এপেক্স ক্লাব অফ বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট এপেক্সিয়ান অ্যাডভোকেট মাসুদুর রহমান এবং এলজি ও পিএনপি বিভাগের এপেক্সিয়ান ইঞ্জিনিয়ার শেখ পারভেজ উদ্দিন আহমেদ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন এপেক্স ক্লাব অফ গোপালগঞ্জের প্রতিষ্ঠাতা কোহিনুর আক্তার।

অনুষ্ঠানের সূচনায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন এপেক্সিয়ান মীর সাকিব হোসেন।

প্রধান অতিথি গোপালগঞ্জ জেলা বিএনপি’র আহবায়ক ও জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিকুজ্জামানসহ সকল আমন্ত্রিত অতিথিকে ফুল দিয়ে সম্বর্ধনা জানায় আয়োজকরা।

আলোচনা সভায় বক্তারা উল্লেখ করেন, মানবতার স্বার্থে এপেক্স সংগঠন বাংলাদেশসহ সারা বিশ্বে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে এসে দাঁড়িয়ে মানবিক কর্মকাণ্ড পরিচালনা করছে, যদিও তাদের বিদেশি কোনো ফান্ড নেই। এপেক্সিয়ানরা নিজেদের ব্যক্তিগত অর্থ দিয়ে এসব কাজ সম্পন্ন করেন।

এপেক্স ক্লাব অফ গোপালগঞ্জের প্রেসিডেন্ট এপেক্সিয়ান প্রফেসর গোলাম মোস্তফা (জিএম) অনুষ্ঠানের মাঝে সদর উপজেলা পরিষদে কর্মরত জি এম আবুল হোসেনের কন্যা আফরিন দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে বর্তমানে ভারতের হাসপাতালে চিকিৎসাধীন আছেন, যাঁর সুচিকিৎসার জন্য বিপুল অর্থের প্রয়োজন। তিনি সকল এপেক্সিয়ানের পাশাপাশি জেলা পরিষদের প্রশাসকের মাধ্যমে পরিবারের সহযোগিতা কামনা করেন। তার মানবিক আবেদন শুনে জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিকুজ্জামান জেলা পরিষদে আবেদন জানানোর পরামর্শ দেন এবং পরিবারটির সহায়তায় আশাবাদ ব্যক্ত করেন।

আলোচনা সভা শেষে এপেক্স ক্লাব অফ গোপালগঞ্জের পক্ষ থেকে অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিকুজ্জামানের হাতে সম্মাননার ক্রেস্ট তুলে দেওয়া হয়।

এ সময় এপেক্স ক্লাব অফ গোপালগঞ্জের নতুন কমিটির সব সদস্য, সুশীল সমাজের বিশিষ্ট ব্যক্তিরা এবং জেলা থেকে বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। গোপালগঞ্জ সাংবাদিক ক্লাবের সভাপতি শেখ মোস্তফা জামান ও সাধারণ সম্পাদক এম টি রহমান মাহমুদ। এপেক্সের যাত্রা হোক মানবতার কল্যাণে।

এপেক্স ক্লাব গোপালগঞ্জ

Keep Reading

2 Mins Read

নোয়াখালীর চৌমুহনীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান: গ্রেপ্তার ৮

1 Min Read

হবিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত

2 Mins Read

চৌদ্দগ্রামে সড়কের বেহাল দশা,প্রতিদিন জনদূর্ভোগের স্বীকার লাখো মানুষ

Add A Comment

Comments are closed.

আরোও পড়ুন

নোয়াখালীর চৌমুহনীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান: গ্রেপ্তার ৮

চট্টগ্রাম 31/08/2026

হবিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত

31/08/2026

চৌদ্দগ্রামে সড়কের বেহাল দশা,প্রতিদিন জনদূর্ভোগের স্বীকার লাখো মানুষ

31/08/2026

যুক্তরাষ্ট্র দূতাবাসের রাষ্ট্রদূত পরিদর্শন করেন গঙ্গাচড়ায় প্যারাগন গ্রুপের ডেইরি ফার্ম

31/08/2026

একটি নির্ভরযোগ্য বাংলা সংবাদ ও তথ্যভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে পাঠকদের জন্য সঠিক, নিরপেক্ষ এবং সময়োপযোগী তথ্য প্রকাশের চেষ্টা করা হয়।

Facebook X (Twitter) Instagram YouTube
গুরুত্বপূর্ণ লিংক
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
জনপ্রিয়
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ

নির্বাহী সম্পাদক ও প্রকাশক

মোঃ জাকির হোসেন

 

প্রধান কার্যালয়ঃ 

শেরশাহ্ নিউ মার্কেট ২য় তলা, শেরপুর বগুড়া।

© 2026 দৈনিক নবদিগন্ত. All Rights Reserved
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি

Type above and press Enter to search. Press Esc to cancel.