নাটোর প্রতিনিধি:
পারিবারিক দ্বন্দ্বের কারণে নাটোর সদর উপজেলার কাফুরিয়াতে স্বামীকে ঘুমন্ত অবস্থায় হত্যা করেছে তার স্ত্রী। ঘটনার পর অভিযুক্ত স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নাটোর সদর উপজেলার কাফুরিয়া ইউনিয়নের চৌগাছি উত্তরপাড়া গ্রামে পারিবারিক বিবাদের জেরে স্ত্রী অভিযোগে ঘুমন্ত স্বামীকে হাসুয়ার আঘাতে হত্যা করা হয়েছে। এই ঘটনায় পুলিশ অতেজান বেগম (৬৫) নামে অভিযুক্ত মহিলাকে আটক করে।
নিহত ব্যক্তি মো: মকছেদ হোসেন মানু (৭০)। তিনি মৃত জিয়ারত সরকারের পুত্র।
স্থানীয় সূত্র জানায়, শনিবার রাতে মকছেদ হোসেন যখন ঘুমাচ্ছিলেন, তখন তার স্ত্রী অতেজান বেগম ধারালো হাসুয়া দিয়ে তার গলায় কোপ দেয়। ফলশ্রুতিতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
ঘটনার পরে স্থানীয় জনগণ ঘটনাটি বুঝতে পেরে পুলিশকে খবর দেয়। এরপর পুলিশ ঘটনাস্থল থেকে মর্গে পাঠানোর জন্য মরদেহ উদ্ধার করে এবং অভিযুক্ত স্ত্রীর আটক করে।
এলাকার মানুষের দাবি, অতেজান বেগম দীর্ঘদিন ধরে মানসিক অসুস্থতায় ভুগছিলেন। তবে হত্যার পেছনে পারিবারিক বিবাদের বিষয়টিও উঠে এসেছে।
নাটোর সদর থানা পুলিশ জানায়, ঘটনাটি নিয়ে তদন্ত চলমান রয়েছে। এই ঘটনার ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
