রহমত আরিফ, ঠাকুরগাঁও সংবাদদাতা:
এক সময় গ্রামীণ অঞ্চলের একটি প্রিয় খাদ্য শস্য ছিল কাউন। কিন্তু আধুনিক কৃষি পদ্ধতি ও লাভজনক অন্যান্য ফসলের প্রতি ঝোঁকের কারণে বর্তমানে ঠাকুরগাঁওয়ে কাউন চাষ প্রায় বিলুপ্ত হতে চলেছে।
জেলার পাঁচটি পৃথক উপজেলা থেকে কৃষকদের সাথে আলোচনা করে দেখা যায়, আগে বাড়ির আঙ্গিনায় এবং জমিতে প্রচুর কাউন চাষ করা হতো। এর মাধ্যমে পায়েস, খিচুড়ি ও অন্যান্য প্রকারের রান্না করা হতো। তবে বর্তমানে ধান, ভুট্টা এবং গম চাষের কারণে কৃষকরা কাউনের আবাদ কমিয়ে দিয়েছেন।
প্রবীণ কৃষকরা জানান, আগে গ্রামের মানুষের খাদ্য তালিকায় কাউনের গুরুত্বপূর্ণ স্থান ছিল। তবে এখন নতুন প্রজন্মের অনেকেই এই শস্যের নাম পর্যন্ত জানে না। তাই ঐতিহ্যবাহী এই ফসলটিকে হারানোর পথে চলেছে।
ঠাকুরগাঁও কৃষি অধিদপ্তর থেকে জানা যায়, জেলার মধ্যে মোট এক হেক্টরেরও কম জমিতে কাউন চাষ করা হয়েছে। বর্তমানে চাষিরা কাউন চাষ কিছুই করছেন না।
