Close Menu
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
Breaking News
  • নোয়াখালীর চৌমুহনীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান: গ্রেপ্তার ৮
  • হবিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত
  • চৌদ্দগ্রামে সড়কের বেহাল দশা,প্রতিদিন জনদূর্ভোগের স্বীকার লাখো মানুষ
  • যুক্তরাষ্ট্র দূতাবাসের রাষ্ট্রদূত পরিদর্শন করেন গঙ্গাচড়ায় প্যারাগন গ্রুপের ডেইরি ফার্ম
  • “শব্দতরী”গবেষণানির্ভর ও মননশীল প্রকাশনার উদ্যোগ আশাব্যঞ্জক
  • কুমিল্লা বিভাগ বাস্তবায়নের পথে,২৪এমপি’র স্বাক্ষর
  • ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জামায়াতের প্রার্থী দেলোয়ার হোসেন
  • কয়রায় বিশিষ্ট রাজনীতিবিদ ও সফল চেয়ারম্যান খান শামসুদ্দিন আহমেদ আর নেই
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
Live
Monday, August 31
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Facebook X (Twitter) Instagram
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Home | চট্টগ্রাম | চাঁদপুর সফরে লাকসাম-বরুড়ায় পথসভা করবেন তারেক রহমান

চাঁদপুর সফরে লাকসাম-বরুড়ায় পথসভা করবেন তারেক রহমান

By দৈনিক নবদিগন্ত16/05/2026 চট্টগ্রাম No Comments2 Mins Read
চাঁদপুর সফরে লাকসাম-বরুড়ায় পথসভা করবেন তারেক রহমান
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
🖨️ News Print

এরশাদ রানা কুমিল্লা:

আগামীকাল শনিবার (১৬ মে) সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা থেকে সড়কপথে চাঁদপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন।

যাত্রাপথে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের লাকসাম অংশে মুদাফরগঞ্জ বাজারে কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) সংসদীয় আসনের সদস্য এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্পবিষয়ক সম্পাদক মো. আবুল কালামের নেতৃত্বে বিএনপি এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর জন্য সেখানে উপস্থিত হবে।

এছাড়া, লাকসাম এবং মনোহরগঞ্জ উপজেলা বিএনপির নেতারা এখানে একটি পথসভার আয়োজন করেছেন।প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ মো. উজ্জল হোসেন কর্তৃক স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়েছে যে, শনিবার প্রধানমন্ত্রী সকাল সাড়ে ৮টায় ঢাকা থেকে সড়ক পথে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা দেবেন।

একই পথে চলতে চলতে কুমিল্লার বরুরা উপজেলার লক্ষীপুর বাজার মাঠে এক পথসভায় অংশগ্রহণ করবেন তিনি। পাশাপাশি, চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা (দক্ষিণ) ইউনিয়নের উয়ারুক বাজার সংলগ্ন খাল পুনঃখনন উদ্বোধন করবেন, এবং চাঁদপুর সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নের কুমারডুগী ঘোষের হাট সংলগ্ন বিশ্ব খাল খননের উদ্বোধন করবেন। পরে, চাঁদপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড বিতরণ করবেন এবং সবশেষে চাঁদপুর ক্লাবে জেলা বিএনপি আয়োজিত সাংগঠনিক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।এদিকে, প্রধানমন্ত্রী চাঁদপুর সফরের সময় কুমিল্লার লাকসামের মুদাফরগঞ্জ বাজারে কোন নির্ধারিত কর্মসূচি না থাকা সত্ত্বেও কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) সংসদীয় আসনের সদস্য এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্পবিষয়ক সম্পাদক মো. আবুল কালামের আন্তরিক প্রচেষ্টা এবং অনুরোধের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী মুদাফরগঞ্জ বাজারে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং বক্তব্য রাখতে পারেন বলে জানিয়েছে স্থানীয় সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী সুজন সাহা।

লাকসাম উপজেলার মুদাফরগঞ্জ বাজার হয়ে চাঁদপুর যাওয়ার প্রাক্কালে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে লাকসামের মুদাফরগঞ্জ বাজারে একটি পথসভার আয়োজন করেছে লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলা বিএনপির নেতারা। ওই পথসভা সফল করার লক্ষ্য দিয়ে বৃহস্পতিবার রাতে লাকসামে বিএনপির প্রধান কার্যালয়ে দলের লাকসাম উপজেলা, পৌরসভা এবং মনোহরগঞ্জ উপজেলা কমিটির যৌথ উদ্যোগে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভায় প্রধান অতিথি হিসেবে বিভিন্ন নির্দেশনামূলক বক্তব্য রাখেন, কুমিল্লা- ৯ (লাকসাম-মনোহরগঞ্জ) সংসদীয় আসনের সদস্য এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প বিষয়ক সম্পাদক মো. আবুল কালাম।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক ডাকসুর সদস্য ও বিএনপি নেতা ডক্টর রশিদ আহমেদ হোসাইনী, লাকসাম পৌরসভা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলহাজ মজির আহমেদ, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ইলিয়াস পাটোয়ারী, লাকসাম উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ডা. মুহাম্মদ নুর উল্লাহ রায়হান, সাধারণ সম্পাদক মো. আবদুর রহমান বাদল, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারওয়ার জাহান দোলন, লাকসাম পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক মো. গোলাম ফারুক, যুগ্ম সম্পাদক মো. শাহ আলম, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন মুশু, পৌরসভা বিএনপির যুগ্ম সম্পাদক মনির আহমেদ, পৌরসভা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিক মিল্টন প্রমুখ।

চাঁদপুর তারেক রহমান পথসভা

Keep Reading

2 Mins Read

নোয়াখালীর চৌমুহনীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান: গ্রেপ্তার ৮

1 Min Read

হবিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত

2 Mins Read

চৌদ্দগ্রামে সড়কের বেহাল দশা,প্রতিদিন জনদূর্ভোগের স্বীকার লাখো মানুষ

Add A Comment

Comments are closed.

আরোও পড়ুন

নোয়াখালীর চৌমুহনীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান: গ্রেপ্তার ৮

চট্টগ্রাম 31/08/2026

হবিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত

31/08/2026

চৌদ্দগ্রামে সড়কের বেহাল দশা,প্রতিদিন জনদূর্ভোগের স্বীকার লাখো মানুষ

31/08/2026

যুক্তরাষ্ট্র দূতাবাসের রাষ্ট্রদূত পরিদর্শন করেন গঙ্গাচড়ায় প্যারাগন গ্রুপের ডেইরি ফার্ম

31/08/2026

একটি নির্ভরযোগ্য বাংলা সংবাদ ও তথ্যভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে পাঠকদের জন্য সঠিক, নিরপেক্ষ এবং সময়োপযোগী তথ্য প্রকাশের চেষ্টা করা হয়।

Facebook X (Twitter) Instagram YouTube
গুরুত্বপূর্ণ লিংক
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
জনপ্রিয়
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ

নির্বাহী সম্পাদক ও প্রকাশক

মোঃ জাকির হোসেন

 

প্রধান কার্যালয়ঃ 

শেরশাহ্ নিউ মার্কেট ২য় তলা, শেরপুর বগুড়া।

© 2026 দৈনিক নবদিগন্ত. All Rights Reserved
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি

Type above and press Enter to search. Press Esc to cancel.