গঙ্গাচড়ায় অবৈধ বালু উত্তোলনে ৬০ হাজার টাকা জরিমানা

গঙ্গাচড়ায় অবৈধ বালু উত্তোলনে ৬০ হাজার টাকা জরিমানা

আখতারুজ্জামান মিলন, রংপুর বিভাগীয় ব্যুরো:

রংপুরের গঙ্গাচড়া উপজেলা আলমবিদিতর ইউনিয়নে বকশিগঞ্জ বাজারের তালুক ভূবন সাহেব পাড়া থেকে অবৈধভাবে বালু তোলার সময়, গোপন তথ্যের ভিত্তিতে গঙ্গাচড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব হামিদুল ইসলাম একজনকে আটক করেন।

শুক্রবার (১৫ মে) সকাল ১১ টা থেকে ২ টা পর্যন্ত এই অভিযান অনুষ্ঠিত হয়।অবৈধ বালু উত্তোলন প্রতিরোধের লক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তারের নির্দেশনায় আলমবিদিতর ইউনিয়নের বকশিগঞ্জ বাজারের তালুক ভূবন সাহেব পাড়া এলাকা থেকে ঘাঘট নদী সংলগ্ন একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়।

এই সময়ে, ঘাঘট নদী থেকে অবৈধ বালু উত্তোলনের জন্য একজনকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০-এর প্রাসঙ্গিক ধারায় ৬০,০০০/- ষাট হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয় এবং একটি মুচলেকা গ্রহণ করা হয়। অতিরিক্তভাবে, বালু উত্তোলনের জন্য ব্যবহৃত যন্ত্রপাতি ধ্বংস করা হয়।

অবৈধ বালু উত্তোলন বন্ধ করার জন্য উপজেলা প্রশাসন সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ। সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব হামিদুল ইসলাম জানান যে, জনগণের স্বার্থ রক্ষা করার জন্য এ ধরনের অভিযান চলতে থাকবে।