🖨️ News Print
ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চর হরিরামপুরে বজ্রপাতে এক কৃষকের, মোহাম্মদ শেখ (৩১) নামের ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি স্থানীয়ভাবে নুরু মেকারের ভাই হিসেবে পরিচিত।
সূত্রের খবর, বুধবার (১৩ মে) বিকেলে আকস্মিকভাবে ঝড়-বৃষ্টি শুরু হলে, তিনি বজ্রপাতে আক্রান্ত হয়ে ঘটনাস্থলে প্রাণ হারান।
চর হরিরামপুরের ইউনিয়ন পরিষদের সদস্য হুমায়ূন সেক দৈনিক নবদিগন্তকে জানান, বিকেলের বেলায় হঠাৎ বৃষ্টি শুরু হলে, তিনি বাড়ির নিকটবর্তী ক্ষেত থেকে কাজ শেষে বাড়ির দিকে ফিরছিলেন। এই সময় বিদ্যুৎচমক সহ বজ্রপাতে তার মৃত্যু ঘটে। দারিদ্র্যে ভোগা কৃষক মোহাম্মদ শেখ অন্যের জমিতে কাজ করে জীবিকা নির্বাহ করতো। পরিবারের মধ্যে তার একটি শিশু পুত্র রয়েছে। তার অকাল মৃত্যুতে পুরো পরিবার এখন চরম বিপর্যয়ে পড়েছে।

