শাহাদাত হোসেন রাসেল, নোয়াখালী প্রতিনিধি:
কোম্পানীগঞ্জের চরকাঁকড়া ইউনিয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান এবং উপজেলা বিএনপির নেতা মুক্তিযোদ্ধা জিয়াউল হক জিয়া কানাডায় চিকিৎসার সময় মারা গেছেন।
“ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন”
পারিবারিক সূত্রে জানা গেছে, ১২ই মে (মঙ্গলবার) বাংলাদেশ সময় সকাল ৭টা ৩০ মিনিটে কানাডার এক হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন যাবৎ তিনি নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। উন্নত চিকিৎসার জন্য তিনি কানাডার একটি হাসপাতালের ভর্তি ছিলেন।
জিয়াউল হক জিয়ার মৃত্যু সম্পর্কে খবর প্রকাশ পেতেই কোম্পানীগঞ্জের রাজনৈতিক এবং সামাজিক মহলে শোকের ছায়া নেমে আসে।
নোয়াখালী -৫ আসনের এমপি মোহাম্মদ ফখরুল ইসলাম এবং স্থানীয় বিএনপির নেতাকর্মী ও বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা তাঁর মৃত্যুর জন্য গভীর দুঃখ প্রকাশ করেছেন।
জিয়াউল হক জিয়া চরকাঁকড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে এলাকার উন্নয়ন, অবকাঠামো তৈরি এবং জনস্বার্থের বিভিন্ন কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি স্থানীয় রাজনীতিতে এক বহুল পরিচিত ও গ্রহণযোগ্য নেতা ছিলেন।
