বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের রামপালে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (অতিরিক্ত ডিআইজি) ওমর ফারুকের বিরুদ্ধে প্রকাশিত খবরগুলো মিথ্যা, বিভ্রান্তিমূলক এবং উদ্দেশ্যমূলক দাবি করে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ মে) বিকেল ৫টায় রামপাল উপজেলার গিলাতলা বাজারে স্থানীয় সচেতন নাগরিকদের উদ্যোগে এই মানববন্ধন আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা জানিয়েছেন, চলতি জমিজমা সংক্রান্ত বিরোধের মধ্যে একপাক্ষিক এবং অনুসন্ধান ছাড়া সংবাদ প্রকাশ করায় এক অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার সম্মানকে নিগৃহীত করা হচ্ছে।
অপরদিকে, জমি বিক্রি করা রফিক হাওলাদার মন্তব্য করেন, তিনি তার পৈতৃক সম্পত্তি ওমর ফারুককে বিক্রি করেছেন এবং জানান যে, তার ভাই আলতাফ হাওলাদার উদ্দেশ্যমূলকভাবে সংবাদ প্রকাশ করে জনসাধারণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে যা সম্পূর্ণরূপে ভিত্তিহীন এবং মিথ্যা।
বক্তারা আরও বলেন, অপপ্রচার এবং একপাক্ষিক সাংবাদিকতা বন্ধ করে সত্যি এবং প্রকৃত তথ্য প্রকাশ করা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে তাদের মিথ্যা তথ্য প্রচারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এ বিষয়ে আলতাফ হোসেনের কন্যা ফারজানা জান্নাতের দৃষ্টি আকর্ষণ করলে তিনি জানান, আদালত থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, তার পরেও তারা কাজ চালিয়ে যাচ্ছে।
উল্লেখ্য, গত রোববার (১০ মে) সকালে বাগেরহাট প্রেসক্লাবের মিলনায়তনে অবসরপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি ওমর ফারুকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন আয়োজন করেন আলতাফ হোসেন ও আমিরুন্নেছার মেয়ে ফারজানা জান্নাত। এর ফলস্বরূপ আজ ওই সংবাদ সম্মেলনকে বিভ্রান্তিকর এবং উদ্দেশ্যমূলক বলে বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিলাতলা বাজারে মানববন্ধন করা হয়েছে স্থানীয় সচেতন নাগরিকদের মাধ্যমে।
