Close Menu
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
Breaking News
  • নোয়াখালীর চৌমুহনীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান: গ্রেপ্তার ৮
  • হবিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত
  • চৌদ্দগ্রামে সড়কের বেহাল দশা,প্রতিদিন জনদূর্ভোগের স্বীকার লাখো মানুষ
  • যুক্তরাষ্ট্র দূতাবাসের রাষ্ট্রদূত পরিদর্শন করেন গঙ্গাচড়ায় প্যারাগন গ্রুপের ডেইরি ফার্ম
  • “শব্দতরী”গবেষণানির্ভর ও মননশীল প্রকাশনার উদ্যোগ আশাব্যঞ্জক
  • কুমিল্লা বিভাগ বাস্তবায়নের পথে,২৪এমপি’র স্বাক্ষর
  • ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জামায়াতের প্রার্থী দেলোয়ার হোসেন
  • কয়রায় বিশিষ্ট রাজনীতিবিদ ও সফল চেয়ারম্যান খান শামসুদ্দিন আহমেদ আর নেই
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
Live
Tuesday, September 1
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Facebook X (Twitter) Instagram
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Home | খুলনা | মুক্তিপণ দিয়ে ফিরলেন ১৮ বনজীবী, নিখোঁজ আরও ২

মুক্তিপণ দিয়ে ফিরলেন ১৮ বনজীবী, নিখোঁজ আরও ২

By দৈনিক নবদিগন্ত12/05/2026 খুলনা No Comments2 Mins Read
মুক্তিপণ দিয়ে ফিরলেন ১৮ বনজীবী, নিখোঁজ আরও ২
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
🖨️ News Print

রাকিবুল হাসান, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি:

মুক্তিপণের দাবিতে সাতক্ষীরা রেঞ্জের অধীনে সুন্দরবনের নদী থেকে জলদস্যুদের দ্বারা অপহৃত ২০ জন জেলে এবং মৌয়ালের মধ্যে ১৮ জন প্রায় ৭ লাখ টাকার বিনিময়ে মুক্তি পেয়ে বাড়ি ফিরেছেন।

মুক্তিপণের টাকা পরিশোধ সাপেক্ষে মুক্ত হওয়া জেলে-মৌয়ালরা সোমবার (১১ মে) বিকাল পর্যন্ত ধাপে ধাপে তাদের নিজ নিজ এলাকায় প্রত্যাবর্তন করেন। তবে মুক্তিপণ প্রদান করার পরও দুজন জেলে এখনও মুক্তি পাননি। ফলে তাদের পরিবারের মাঝে উৎকণ্ঠা ও উদ্বেগের পরিবেশ বিরাজ করছে।

ফিরে আসা জেলে এবং মৌয়ালদের মতে, ৪ ও ৫ মে ‘আলিফ বা আলিম বাহিনী’ ও ‘নানাভাই/ডন বাহিনী’ নামে পরিচিত সশস্ত্র জলদস্যুরা সাতক্ষীরা রেঞ্জের অন্তর্গত সুন্দরবনের চুনকুড়ি নদীর গোয়াল বুনিয়া, ধানোখালীর খাল, মামুন্দো নদীর মাধভাঙা খাল এবং মালঞ্চ নদীর চালতে বেড়ের খাল এলাকা থেকে ২০ জন জেলে ও মৌয়ালকে অপহরণ করে। এর পর তাদের মহাজন, পরিবারের সদস্য ও সহযোগীদের কাছ থেকে মোবাইলের মাধ্যমে মুক্তিপণ আদায়ের চেষ্টা করা হয়।

অপহৃতদের মহাজন ও তাদের আত্মীয়রা জানায়, জলদস্যুদের সঙ্গে আলোচনা করে দাবি করা মুক্তিপণের পরিমাণ থেকে কিছুটা কমিয়ে একটি সমঝোতায় পৌঁছানো যায়।পরে সিদ্ধান্ত লব্ধ বিকাশ নম্বরে টাকা পাঠানোর পর একের পর এক জেলে ও মৌয়ালদের মুক্তি দেয় বনদস্যুরা।

জিম্মিদশা থেকে মুক্ত হওয়া বনজীবী মুরশিদ আলম ৭০ হাজার, করিম শেখ ১ লাখ ২০ হাজার, আবু ইসা ৫৫ হাজার, মমিন ফকির ৪৫ হাজার, আল-আমিন ২৫ হাজার, আবুল বাসার বাবু ৩০ হাজার, আবুল কালাম ৩০ হাজার, শাহাজান গাজী ৪০ হাজার, সিরাজ গাজী ৪০ হাজার, রবিউল ইসলাম বাবু ২০ হাজার, সঞ্জয় ২০ হাজার, আল-মামুন ২০ হাজার, হুমায়ুন ২০ হাজার, মনিরুল মোল্লা ২০ হাজার, রবিউল ইসলাম ২০ হাজার, হৃদয় মন্ডল ২০ হাজার, আব্দুল সালাম ৪০ হাজার এবং ইব্রাহিম গাজী ৫৫ হাজার টাকা মুক্তির মাধ্যমে তাদের বাড়ি ফিরে আসেন।

তবে শুকুর আলী গাজী ও রেজাউল করিম নামে দুটি জেলের পরিবারের পক্ষ থেকে ৩০ হাজার টাকা করে বনদস্যুদের বিকাশ নম্বরে পাঠানো হলেও তাদের এখনও বাড়ি ফেরার খবর নেই।
ফেরা জেলে ও মৌয়ালরা সুন্দরবনে জলদস্যুদের কার্যকলাপ বন্ধ করার জন্য দ্রুত কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তারা বনাঞ্চলে নিরাপত্তা বৃদ্ধি এবং নিয়মিত টহল দেওয়ার দাবি করেছেন।

এ বিষয়ে পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মোঃ মশিউর রহমান বলেন, জলদস্যু দমনে কোস্টগার্ডের সঙ্গে সমন্বিত অভিযান চালানো হচ্ছে। তবে অপহৃতদের পরিবার বা সহযোগীরা বিস্তারিত তথ্য দিতে আমাদের যথেষ্ট সহযোগিতা করছেন না। তারা যদি সহযোগিতা প্রদান করেন, তবে সুন্দরবনের জলদস্যু দমনে আমরা আরও কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে পারব।

জলদস্যু মুক্তিপণের দাবি সাতক্ষীরা

Keep Reading

2 Mins Read

নোয়াখালীর চৌমুহনীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান: গ্রেপ্তার ৮

1 Min Read

হবিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত

2 Mins Read

চৌদ্দগ্রামে সড়কের বেহাল দশা,প্রতিদিন জনদূর্ভোগের স্বীকার লাখো মানুষ

Add A Comment

Comments are closed.

আরোও পড়ুন

নোয়াখালীর চৌমুহনীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান: গ্রেপ্তার ৮

চট্টগ্রাম 31/08/2026

হবিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত

31/08/2026

চৌদ্দগ্রামে সড়কের বেহাল দশা,প্রতিদিন জনদূর্ভোগের স্বীকার লাখো মানুষ

31/08/2026

যুক্তরাষ্ট্র দূতাবাসের রাষ্ট্রদূত পরিদর্শন করেন গঙ্গাচড়ায় প্যারাগন গ্রুপের ডেইরি ফার্ম

31/08/2026

একটি নির্ভরযোগ্য বাংলা সংবাদ ও তথ্যভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে পাঠকদের জন্য সঠিক, নিরপেক্ষ এবং সময়োপযোগী তথ্য প্রকাশের চেষ্টা করা হয়।

Facebook X (Twitter) Instagram YouTube
গুরুত্বপূর্ণ লিংক
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
জনপ্রিয়
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ

নির্বাহী সম্পাদক ও প্রকাশক

মোঃ জাকির হোসেন

 

প্রধান কার্যালয়ঃ 

শেরশাহ্ নিউ মার্কেট ২য় তলা, শেরপুর বগুড়া।

© 2026 দৈনিক নবদিগন্ত. All Rights Reserved
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি

Type above and press Enter to search. Press Esc to cancel.