কটিয়াদিতে ইয়াবাসহ মাদক কারবারি আটক

কিশোরগঞ্জ প্রতিনিধি: কটিয়াদি পৌরসভার ভোগপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৩২ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৩১ হাজার টাকাসহ বিদ্যুৎ নামে এক ব্যক্তিকে আটক করেছে কটিয়াদি মডেল থানা পুলিশ। শনিবার (৯ মে) বিকেল ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কটিয়াদি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তির কাছ থেকে ৩২ পিস ইয়াবা ও মাদক বিক্রির সন্দেহভাজন ৩১ হাজার টাকা জব্দ করা হয়েছে। অভিযানে থানার উপ-পরিদর্শক (এসআই) ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) পদমর্যাদার কর্মকর্তারাও অংশ নেন। স্থানীয় বাসিন্দারা মাদকবিরোধী অভিযানে পুলিশের তৎপরতার প্রশংসা করেন। তাদের দাবি, বর্তমান ওসির দায়িত্ব গ্রহণের পর থেকে এলাকায় মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে।

কিশোরগঞ্জ প্রতিনিধি:

কটিয়াদি পৌরসভার ভোগপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৩২ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৩১ হাজার টাকাসহ বিদ্যুৎ নামে এক ব্যক্তিকে আটক করেছে কটিয়াদি মডেল থানা পুলিশ।

শনিবার (৯ মে) বিকেল ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কটিয়াদি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তির কাছ থেকে ৩২ পিস ইয়াবা ও মাদক বিক্রির সন্দেহভাজন ৩১ হাজার টাকা জব্দ করা হয়েছে।

অভিযানে থানার উপ-পরিদর্শক (এসআই) ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) পদমর্যাদার কর্মকর্তারাও অংশ নেন।

স্থানীয় বাসিন্দারা মাদকবিরোধী অভিযানে পুলিশের তৎপরতার প্রশংসা করেন। তাদের দাবি, বর্তমান ওসির দায়িত্ব গ্রহণের পর থেকে এলাকায় মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে।