🖨️ News Print
মো: আল-মাহফুজ শাওন
খুলনা মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১৪ বোতল নিষিদ্ধ কোরেক্স সিরাপসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। শুক্রবার (১ মে ২০২৬) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে আড়ংঘাটা থানাধীন এলাকায় এ অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, বিকেল ৪টা ৪৫ মিনিট থেকে ৪টা ৫৫ মিনিটের মধ্যে বাইপাস থেকে শলুয়া বাজারগামী সড়কের শানতলা মোড়ে মহিন মোড়লের ওয়ার্কশপের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে কৃষ্ণপদ মন্ডল ওরফে রিপন (৩৫)-কে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১৪ বোতল উইন কোরেক্স সিরাপ উদ্ধার করা হয়।
আটক কৃষ্ণপদ মন্ডলের বাড়ি সাতক্ষীরা জেলার তালা থানার বাতুয়াডাঙ্গা এলাকায়।
এ ঘটনায় আড়ংঘাটা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

