🖨️ News Print
মো: আল-মাহফুজ শাওন:
খুলনা টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে খুলনা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত এক অনুষ্ঠানে সংগঠনের নেতারা নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদকসহ কমিটির অন্যান্য সদস্যদের ফুল দিয়ে অভিনন্দন জানান।
বক্তারা বলেন, সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ঐক্য বজায় থাকলে পেশার মানোন্নয়ন সম্ভব। তারা নতুন কমিটির সফলতা কামনা করেন এবং ভবিষ্যতে সম্মিলিতভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
নবনির্বাচিত কমিটির পক্ষ থেকেও শুভেচ্ছা জানানোর জন্য টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানানো হয়। তারা বলেন, সকল সাংবাদিক সংগঠনের সমন্বয়ে খুলনার গণমাধ্যম অঙ্গন আরও শক্তিশালী হবে।

