মো: আল-মাহফুজ শাওন
সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চক্ষু সেবা কার্যক্রম শুরু করেছে Nahiyan Welfare Foundation। এ উদ্যোগের আওতায় অভিজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চোখ পরীক্ষা, প্রয়োজনীয় পরামর্শ ও চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে।
আয়োজকরা জানান, চোখ মানুষের অমূল্য সম্পদ হলেও আর্থিক সংকটের কারণে অনেকেই নিয়মিত চিকিৎসা নিতে পারেন না। ফলে তারা বিভিন্ন দৃষ্টিজনিত সমস্যায় ভুগে থাকেন। এসব মানুষের পাশে দাঁড়াতেই এ কার্যক্রম চালু করা হয়েছে।
ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, তাদের লক্ষ্য একটি সুস্থ, সুন্দর ও দৃষ্টিশক্তিসম্পন্ন সমাজ গড়ে তোলা। ইতোমধ্যে এ উদ্যোগ স্থানীয় মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।
উল্লেখ্য, Nahiyan Welfare Foundation দীর্ঘদিন ধরে বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। সংশ্লিষ্টরা এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগে সমাজের বিত্তবান ও সচেতন মহলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
