শিক্ষিকাকে জুতাপেটা ও ভাঙচুরের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার।

শিক্ষিকাকে জুতাপেটা ও ভাঙচুরের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার।

মোঃ আলমগীর হোসাইন
স্টাফ রিপোর্টার:

রাজশাহীর দুর্গাপুর উপজেলার দাওকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে ভাঙচুর চালানো এবং এক শিক্ষিকার সঙ্গে অসদাচরণ করার অভিযোগে বিএনপির স্থানীয় এক নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

অভিযোগে বলা হয়, দুর্গাপুর উপজেলার জয়নগর ইউনিয়ন বিএনপির সহসভাপতি আকবর আলী কলেজে ঢুকে ভাঙচুর করেন এবং এক নারী শিক্ষকের সঙ্গে অশোভন আচরণ করেন। এ ঘটনার পর এলাকায় তীব্র প্রতিক্রিয়া ও সমালোচনা দেখা দেয়।

শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা, নীতি ও আদর্শবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণিত অভিযোগের ভিত্তিতে আকবর আলীকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এতে আরও বলা হয়, দলীয় শৃঙ্খলা রক্ষায় বিএনপি এ ধরনের কর্মকাণ্ডের ক্ষেত্রে কঠোর অবস্থান অব্যাহত রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *