বোরহানউদ্দিনে খালে গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ

বোরহানউদ্দিনে খালে গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ

মিরাজ হোসেন , ভোলা প্রতিনিধি :

ভোলার বোরহানউদ্দিন উপজেলার ৪ নং কাচিয়া ইউনিয়নের পশ্চিম পদ্মা মনসা এলাকার ৬ নং ওয়ার্ডে একটি আবাসন প্রকল্পে হৃদয়বিদারক এক ঘটনা ঘটেছে।খালে গোসল করতে নেমে ঋতু (২০) নামের এক গৃহবধূ নিখোঁজ হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল দুপুর আনুমানিক ২টার দিকে ঋতু খালে গোসল করতে নামেন। দীর্ঘ সময় অতিবাহিত হলেও তিনি ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে বিষয়টি দ্রুত এলাকাবাসীর মধ্যে ছড়িয়ে পড়লে উদ্বেগ ও উৎকণ্ঠার সৃষ্টি হয়।

ঘটনার খবর পেয়ে বিএনপি নেতা হেলাল উদ্দিন মারুফ ঘটনাস্থল পরিদর্শন করেন। একই সঙ্গে বোরহানউদ্দিন থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিখোঁজ গৃহবধূকে উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। প্রশাসনের পক্ষ থেকে স্থানীয়দের সহযোগিতা কামনা করা হয়েছে। পাশাপাশি ঘটনাটির প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

এ ঘটনায় পুরো এলাকায় শোক ও উৎকণ্ঠার ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুত নিখোঁজ গৃহবধূকে উদ্ধারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জোরালো পদক্ষেপ প্রত্যাশা করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *