২০২৭ এসএসসি পরীক্ষায় মাদারীপুরে ৩০টি কেন্দ্রে ১২৫১৮ পরীক্ষার্থীর অংশগ্রহণ

২০২৭ এস এস সি পরীক্ষায় মাদারীপুরে ৩০টি কেন্দ্রে ১২৫১৮ পরীক্ষার্থীর অংশগ্রহণ

মোঃ রেজাউল করিম
জেলা প্রতিনিধি, মাদারীপুরঃ

‎সারা দেশের মতো মাদারীপুর নকল মুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে ২০২৬ সনের এসএসসি পরীক্ষা শুরু হয়েছে।
‎এইবারের এসএসসি পরীক্ষার মাদারীপুর জেলায় মোট কেন্দ্র ৩০ টি,অংশগ্রহণকারী শিক্ষার্থী ১২ ৫১৮ জন,পরীক্ষা কে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

‎মঙ্গলবার ( ২১ এপ্রিল ) সকালে মাদারীপুর শহরের ডনোভান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও আলহাজ্ব আমীন উদ্দিন উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া। এ সময় তিনি পরীক্ষা কার্যক্রমের সার্বিক পরিস্থিতি ঘুরে দেখেন এবং দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।

‎তিনি সুষ্ঠু, নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। কেন্দ্রের ভেতরে ও বাইরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গুরুত্বের সাথে  দায়িত্ব পালন করছেন। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বাড়ানো হয়েছে নজরদারি।

‎নিরাপত্তা ব্যবস্থা ও সুন্দর পরিবেশে পরীক্ষা শুরু হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন পরীক্ষার্থী ও অভিভাবকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *