জয়পুরহাটের ক্ষেতলালে উদ্বোধন হলো হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন

জয়পুরহাটের ক্ষেতলালে উদ্বোধন হলো হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন

মোঃ আব্দুর রাজ্জাক

বিশেষ প্রতিনিধি

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় শিশুদের প্রাণঘাতী হাম ও রুবেলা রোগ থেকে সুরক্ষা দিতে শুরু হয়েছে বিশেষ টিকাদান ক্যাম্পেইন। সোমবার (২০এপ্রিল)সকালে উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্ষেতলাল উপজেলা নির্বাহী অফিসার সানজিদা চৌধুরী,ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত থেকে ক্যাম্পেইনের গুরুত্ব তুলে ধরেন।তারা বলেন, হাম ও রুবেলা অত্যন্ত সংক্রামক রোগ, যা শিশুদের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। নিয়মিত টিকাদানের মাধ্যমে এসব রোগ প্রতিরোধ সম্ভব।

ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা: মো:আলী হোসেন শাহ জানান, নির্ধারিত বয়সসীমার সব শিশুকে এই ক্যাম্পেইনের আওতায় আনা হবে। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও নির্ধারিত টিকাকেন্দ্রে একযোগে এই কার্যক্রম পরিচালিত হবে। ক্ষেতলাল উপজেলা নির্বাহী অফিসার সানজিদা চৌধুরী জানান,প্রতিটি শিশুকে টিকার আওতায় আনতে অভিভাবকদের সচেতনতা অত্যন্ত জরুরি।

এ বিশেষ ক্যাম্পেইনের তৃতীয় ধাপে ৬ মাস থেকে পাঁচ বছর বয়সী প্রায় ১ কোটি ৮০ লাভ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। নির্ধারিত সময়ে শিশুদের টিকা কেন্দ্রে নিয়ে আসার জন্য সবাইকে অনুরোধ জানানো হচ্ছে। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ক্যাম্পেইন সফল করতে সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করেন আয়োজকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *