রহমত আরিফ
ঠাকুরগাঁও সংবাদদাতা
ঠাকুরগাঁওয়ে বিশেষ অভিযানে রবিউল ইসলাম এবং মহেশ চন্দ্র নামে দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত ৮ টায় ভূল্লী থানার এস আই জাকিউল এর নেতৃত্বে একটি চৌকস টিম এই অভিযান পরিচালনা করেন। অভিযানে বোর্ড অফিস বাজারে পার্শ্ববর্তী এলাকায় কলাবাগানের ভিতর থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, আউলিয়াপুর ইউনিয়নের মাদারগঞ্জ মন্ডলপাড়া গ্রামের বাসিন্দা আনিছুর রহমান এর ছেলে রবিউল ইসলাম (২৮) এবং মৃতঃ শ্রী বিমল চন্দ্রের ছেলে মহেশ চন্দ্র (৩৭) ।
