Close Menu
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
Breaking News
  • ইন্দোনেশিয়ায় জিম্মির মুক্তিপণ আদায়ে যশোরে মানবপাচার মামলার আসামি আটক
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ
  • তাহিরপুরে উন্নয়ন ও জনসেবায় সবার সহযোগিতা চান নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ রিপামনি দেবী
  • নোয়াখালীতে সাংবাদিকদের ওপর হামলা ও মামলা না নেওয়ার অভিযোগে মানববন্ধন
  • নোয়াখালীর কোম্পানীগঞ্জে জমি নিয়ে বিরোধে হামলা-ভাঙচুরের অভিযোগ, হাসপাতালে দুই পক্ষের সংঘর্ষ
  • নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
  • রূপগঞ্জে বিদেশি পিস্তল-রামদাসহ কিশোর গ্যাং লিডার ‘কুত্তা শ্রাবণ’সহ গ্রেপ্তার ৪
  • পত্নীতলায় আওয়ামী লীগের ‘নৈরাজ্যের’ প্রতিবাদে যুবদলের বিক্ষোভ
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
Live
Friday, October 16
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Facebook X (Twitter) Instagram
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Home | সর্বশেষ | জয়পুরহাট হাসপাতালে লিফট নিয়ে সংঘর্ষ, থানায় দুই মামলা

জয়পুরহাট হাসপাতালে লিফট নিয়ে সংঘর্ষ, থানায় দুই মামলা

দৈনিক নবদিগন্তBy দৈনিক নবদিগন্ত11/04/2026 সর্বশেষ No Comments2 Mins Read
জয়পুরহাট হাসপাতালে লিফট নিয়ে সংঘর্ষ, থানায় দুই মামলা
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
🖨️ News Print

মো: আল হাসান
জয়পুরহাট জেলা প্রতিনিধি

জয়পুরহাটের ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে লিফটে ওঠাকে কেন্দ্র করে রোগীর স্বজন ও হাসপাতালের কর্মচারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৪ জন আহত হয়েছেন। এ ঘটনায় দুই পক্ষই থানায় পৃথক দুটি মামলা দায়ের করেছে।

জানা যায়, গত ৭ এপ্রিল সদর উপজেলার নারায়ণপাড়া এলাকার রোগী এরফান আলী তার ছেলে আরিফসহ পরিবারের সদস্যদের নিয়ে হাসপাতালের লিফটে তৃতীয় তলায় যাওয়ার চেষ্টা করেন। এ সময় লিফট অপারেটর শিহাব কারিগরি ত্রুটির কারণে লিফট তৃতীয় তলায় থামবে না বলে জানালেও তারা লিফটে উঠে পড়েন।

এ নিয়ে লিফটের ভেতরেই অপারেটর ও রোগীর স্বজনদের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়, যা এক পর্যায়ে মারধরে রূপ নেয়। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হন।

ঘটনার পর উভয় পক্ষ থানায় মামলা করলে হাসপাতাল এলাকা ও সংলগ্ন আদালত এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পরবর্তীতে হাসপাতালের কর্মচারীরা নিরাপত্তা নিশ্চিত করা ও দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে বৃহস্পতিবার হাসপাতালের প্রধান ফটকের সামনে মানববন্ধন করেন। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি না মানলে কর্মবিরতিসহ কঠোর কর্মসূচি দেওয়া হবে।

মানববন্ধনে অংশ নেওয়া কর্মচারীরা অভিযোগ করেন, হাসপাতালে নিরাপত্তাহীনতা বাড়ছে, যা সেবাদানে বাধা সৃষ্টি করছে।

এদিকে আহত কর্মচারী শিহাব দাবি করেন, সতর্ক করার পরও জোর করে লিফটে ওঠায় বিরোধের সৃষ্টি হয় এবং তাকে মারধর করা হয়। অন্যদিকে আহত আরিফ হোসেন বলেন, হাসপাতালে এসে উল্টো তারা মারধরের শিকার হয়েছেন এবং এ ঘটনায় সুষ্ঠু বিচার চান।

হাসপাতালের তত্ত্বাবধায়ক সরদার রাশেদ মোবারক জানান, ঘটনাটি তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ নুরে আলম সিদ্দিকী বলেন, উভয় পক্ষের দায়ের করা মামলার তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

থানায় মামলা সংঘর্ষ

Keep Reading

2 Mins Read

ইন্দোনেশিয়ায় জিম্মির মুক্তিপণ আদায়ে যশোরে মানবপাচার মামলার আসামি আটক

1 Min Read

প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

2 Mins Read

তাহিরপুরে উন্নয়ন ও জনসেবায় সবার সহযোগিতা চান নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ রিপামনি দেবী

Add A Comment
Leave A Reply

আরোও পড়ুন

ইন্দোনেশিয়ায় জিম্মির মুক্তিপণ আদায়ে যশোরে মানবপাচার মামলার আসামি আটক

খুলনা 24/09/2026

প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

24/09/2026

তাহিরপুরে উন্নয়ন ও জনসেবায় সবার সহযোগিতা চান নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ রিপামনি দেবী

24/09/2026

নোয়াখালীতে সাংবাদিকদের ওপর হামলা ও মামলা না নেওয়ার অভিযোগে মানববন্ধন

24/09/2026

একটি নির্ভরযোগ্য বাংলা সংবাদ ও তথ্যভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে পাঠকদের জন্য সঠিক, নিরপেক্ষ এবং সময়োপযোগী তথ্য প্রকাশের চেষ্টা করা হয়।

Facebook X (Twitter) Instagram YouTube
গুরুত্বপূর্ণ লিংক
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
জনপ্রিয়
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ

নির্বাহী সম্পাদক ও প্রকাশক

মোঃ জাকির হোসেন

 

প্রধান কার্যালয়ঃ 

শেরশাহ্ নিউ মার্কেট ২য় তলা, শেরপুর বগুড়া।

© 2026 দৈনিক নবদিগন্ত. All Rights Reserved
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি

Type above and press Enter to search. Press Esc to cancel.