শিক্ষায় নতুন পদ্ধতি, কমছে ছুটি

শিক্ষায় নতুন পদ্ধতি, কমছে ছুটি

দেশের শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনতে আবারও অনলাইন ক্লাস চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে এবার সরাসরি ক্লাসের সঙ্গে অনলাইন ক্লাস মিলিয়ে ব্লেন্ডেড পদ্ধতি চালু করা হবে।

বৈশ্বিক জ্বালানি সংকট, তীব্র যানজট এবং প্রযুক্তিনির্ভর শিক্ষার প্রয়োজনীয়তা বিবেচনায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী সপ্তাহ থেকেই পরীক্ষামূলকভাবে কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে এটি চালু করা হবে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর International Mother Language Institute–এ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী Dr. A N M Ehsanul Haque Milon

তিনি বলেন, নতুন এই পদ্ধতি চালুর ফলে সাপ্তাহিক ছুটির পরিবর্তন আসবে। শনিবার আর ছুটি থাকবে না, বরং সপ্তাহে ছয় দিন ক্লাস চলবে।

প্রাথমিকভাবে Viqarunnisa Noon School and College–সহ কয়েকটি প্রতিষ্ঠানে এই কার্যক্রম শুরু করা হবে।

সিদ্ধান্ত অনুযায়ী, সপ্তাহে তিন দিন অনলাইনে এবং তিন দিন সরাসরি ক্লাস অনুষ্ঠিত হবে। শনিবার, সোমবার ও বুধবার শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে উপস্থিত থাকবে। অন্যদিকে রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে পাঠদান হবে। শুক্রবার একমাত্র সাপ্তাহিক ছুটি হিসেবে বহাল থাকবে।

শিক্ষামন্ত্রী আরও জানান, শিক্ষকরা প্রতিষ্ঠানেই উপস্থিত থেকে অনলাইন ক্লাস পরিচালনা করবেন। যেসব শিক্ষা প্রতিষ্ঠান এই পদ্ধতি বাস্তবায়নে সক্ষম, সেগুলোতেই প্রথমে এটি চালু করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *