যেসব এলাকায় আজ ব্যাংক বন্ধ

যেসব এলাকায় আজ ব্যাংক বন্ধ

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের উপ-নির্বাচনকে কেন্দ্র করে বৃহস্পতিবার (৯ এপ্রিল) সংশ্লিষ্ট এলাকায় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী এই দুই আসনে আজ ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

নির্দেশনা অনুযায়ী, নির্বাচনী এলাকার সব তফসিলি ব্যাংকের আঞ্চলিক কার্যালয়সহ শাখা ও উপশাখা বন্ধ থাকবে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর আওতায় এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ জানিয়েছে, সংশ্লিষ্ট এলাকাগুলোর সব আর্থিক প্রতিষ্ঠানের শাখা, ব্যবসাকেন্দ্র ও বুথও বন্ধ থাকবে। এ নির্দেশনা আর্থিক প্রতিষ্ঠান আইন, ২০২৩ অনুযায়ী জারি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *