Close Menu
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
Breaking News
  • ইন্দোনেশিয়ায় জিম্মির মুক্তিপণ আদায়ে যশোরে মানবপাচার মামলার আসামি আটক
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ
  • তাহিরপুরে উন্নয়ন ও জনসেবায় সবার সহযোগিতা চান নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ রিপামনি দেবী
  • নোয়াখালীতে সাংবাদিকদের ওপর হামলা ও মামলা না নেওয়ার অভিযোগে মানববন্ধন
  • নোয়াখালীর কোম্পানীগঞ্জে জমি নিয়ে বিরোধে হামলা-ভাঙচুরের অভিযোগ, হাসপাতালে দুই পক্ষের সংঘর্ষ
  • নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
  • রূপগঞ্জে বিদেশি পিস্তল-রামদাসহ কিশোর গ্যাং লিডার ‘কুত্তা শ্রাবণ’সহ গ্রেপ্তার ৪
  • পত্নীতলায় আওয়ামী লীগের ‘নৈরাজ্যের’ প্রতিবাদে যুবদলের বিক্ষোভ
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
Live
Saturday, October 17
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Facebook X (Twitter) Instagram
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Home | আন্তর্জাতিক | একদিনে ৫ বিমান ও ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

একদিনে ৫ বিমান ও ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

অনলাইন ডেস্কBy অনলাইন ডেস্ক04/04/2026 আন্তর্জাতিক No Comments2 Mins Read
একদিনে ৫ বিমান ও ড্রোন ভূপাতিতের দাবি ইরানের
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
🖨️ News Print

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের ৩৫তম দিনে শক্ত প্রতিরোধের দাবি করেছে ইরান। শুক্রবার (৩ এপ্রিল) দেশটির আকাশ ও জলসীমায় মার্কিন-ইসরায়েলি সামরিক তৎপরতার জবাবে পাল্টা হামলা চালানো হয়েছে বলে জানায় তেহরান।

ইরানের সশস্ত্র বাহিনীর দাবি, ওইদিন অন্তত দুটি যুদ্ধবিমান এবং তিনটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। দেশটির বিভিন্ন গণমাধ্যম দিনটিকে ‘মার্কিন-ইসরায়েলি বিমানবাহিনীর জন্য কালো দিন’ হিসেবে উল্লেখ করেছে।

শনিবার (৪ এপ্রিল) প্রকাশিত এক বিবৃতিতে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানায়, দেশের বিভিন্ন অঞ্চলে একাধিক সফল প্রতিরক্ষা অভিযান পরিচালনা করা হয়েছে। সংস্থাটির অ্যারোস্পেস ডিফেন্স ইউনিট খোমেইন ও জানজান এলাকার আকাশে শনাক্ত করা দুটি দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র মাঝআকাশেই ধ্বংস করে বলে দাবি করা হয়।

এছাড়া ইসফাহানের আকাশে উড়তে থাকা দুটি আধুনিক মার্কিন এমকিউ-৯ ড্রোন এবং বুশেহর উপকূলের কাছে একটি ইসরায়েলি হারমেস ড্রোন ভূপাতিত করার কথাও জানানো হয়।

আইআরজিসি আরও দাবি করেছে, তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি নতুন বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে এসব অভিযান সফলভাবে পরিচালিত হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, ইরানের মধ্যাঞ্চলে একটি অত্যাধুনিক মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে। দুর্ঘটনাস্থলে পাইলটের সন্ধানে তল্লাশি চলছে, তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি নিরাপদে বের হতে পারেননি।

একই দিনে ইরানের মূল সেনাবাহিনীও একটি আলাদা অভিযানের কথা জানায়। তাদের দাবি, হরমুজ প্রণালির কাছাকাছি দক্ষিণাঞ্চলীয় জলসীমায় একটি মার্কিন এ-১০ ওয়ারথগ যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে, যা পরে পারস্য উপসাগরে পড়ে যায়।

প্রসঙ্গত, গত এক মাসেরও বেশি সময় ধরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের বিভিন্ন স্থানে হামলা চালিয়ে আসছে বলে অভিযোগ তেহরানের। এসব হামলায় বহু প্রাণহানির ঘটনা ঘটেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরান জানিয়েছে, তারা এ ধরনের হামলার জবাব দিয়ে যাচ্ছে এবং প্রতিরোধ অব্যাহত রাখবে।

ইরান ইসরায়েল ড্রোন বিমান যুক্তরাষ্ট্র হামলা

Keep Reading

1 Min Read

যুক্তরাষ্ট্র দূতাবাসের রাষ্ট্রদূত পরিদর্শন করেন গঙ্গাচড়ায় প্যারাগন গ্রুপের ডেইরি ফার্ম

2 Mins Read

নেপালে আকস্মিক বন্যা-ভূমিধসে শতাধিক প্রাণহানি, বাংলাদেশের সংহতি

8 Mins Read

দখলের ডাইনিং টেবিলে পরিবেশিত বিশ্ব

Add A Comment
Leave A Reply

আরোও পড়ুন

ইন্দোনেশিয়ায় জিম্মির মুক্তিপণ আদায়ে যশোরে মানবপাচার মামলার আসামি আটক

খুলনা 24/09/2026

প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

24/09/2026

তাহিরপুরে উন্নয়ন ও জনসেবায় সবার সহযোগিতা চান নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ রিপামনি দেবী

24/09/2026

নোয়াখালীতে সাংবাদিকদের ওপর হামলা ও মামলা না নেওয়ার অভিযোগে মানববন্ধন

24/09/2026

একটি নির্ভরযোগ্য বাংলা সংবাদ ও তথ্যভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে পাঠকদের জন্য সঠিক, নিরপেক্ষ এবং সময়োপযোগী তথ্য প্রকাশের চেষ্টা করা হয়।

Facebook X (Twitter) Instagram YouTube
গুরুত্বপূর্ণ লিংক
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
জনপ্রিয়
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ

নির্বাহী সম্পাদক ও প্রকাশক

মোঃ জাকির হোসেন

 

প্রধান কার্যালয়ঃ 

শেরশাহ্ নিউ মার্কেট ২য় তলা, শেরপুর বগুড়া।

© 2026 দৈনিক নবদিগন্ত. All Rights Reserved
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি

Type above and press Enter to search. Press Esc to cancel.