একদিনে ৫ বিমান ও ড্রোন ভূপাতিতের দাবি ইরানের
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের ৩৫তম দিনে শক্ত প্রতিরোধের দাবি করেছে ইরান। শুক্রবার (৩ এপ্রিল) দেশটির আকাশ ও জলসীমায় মার্কিন-ইসরায়েলি সামরিক তৎপরতার জবাবে পাল্টা হামলা চালানো হয়েছে বলে জানায় তেহরান। ইরানের সশস্ত্র বাহিনীর দাবি, ওইদিন অন্তত দুটি যুদ্ধবিমান এবং তিনটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। দেশটির বিভিন্ন গণমাধ্যম দিনটিকে ‘মার্কিন-ইসরায়েলি বিমানবাহিনীর জন্য কালো দিন’ হিসেবে…
