Close Menu
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
Breaking News
  • ইন্দোনেশিয়ায় জিম্মির মুক্তিপণ আদায়ে যশোরে মানবপাচার মামলার আসামি আটক
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ
  • তাহিরপুরে উন্নয়ন ও জনসেবায় সবার সহযোগিতা চান নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ রিপামনি দেবী
  • নোয়াখালীতে সাংবাদিকদের ওপর হামলা ও মামলা না নেওয়ার অভিযোগে মানববন্ধন
  • নোয়াখালীর কোম্পানীগঞ্জে জমি নিয়ে বিরোধে হামলা-ভাঙচুরের অভিযোগ, হাসপাতালে দুই পক্ষের সংঘর্ষ
  • নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
  • রূপগঞ্জে বিদেশি পিস্তল-রামদাসহ কিশোর গ্যাং লিডার ‘কুত্তা শ্রাবণ’সহ গ্রেপ্তার ৪
  • পত্নীতলায় আওয়ামী লীগের ‘নৈরাজ্যের’ প্রতিবাদে যুবদলের বিক্ষোভ
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
Live
Monday, October 19
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Facebook X (Twitter) Instagram
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Home | বরিশাল | বাকেরগঞ্জে গভীর রাতে ঝড়ের তাণ্ডবে ভবন বিধ্বস্ত ৫ লক্ষধিক টাকার ক্ষয়ক্ষতি

বাকেরগঞ্জে গভীর রাতে ঝড়ের তাণ্ডবে ভবন বিধ্বস্ত ৫ লক্ষধিক টাকার ক্ষয়ক্ষতি

দৈনিক নবদিগন্তBy দৈনিক নবদিগন্ত20/09/2026 বরিশাল No Comments2 Mins Read
বাকেরগঞ্জে গভীর রাতে ঝড়ের তাণ্ডবে ভবন বিধ্বস্ত ৫ লক্ষধিক টাকার ক্ষয়ক্ষতি
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
🖨️ News Print

এম এইচ কামাল, বরিশাল প্রতিনিধি :

বরিশালের বাকেরগঞ্জে গভীর রাতে ঝড়ের কবলে পড়ে দুটি বিশাল আকৃতির চাম্পল গাছ উপড়ে জনতা বেকারির ওপর পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে বেকারির টিনের চালা ভেঙে চুরমার হয়ে গেছে।

পাশাপাশি গাছের প্রচণ্ড চাপে ভবনের দুই পাশের মূল দেয়াল ধসে পড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বেকারিতে ব্যবহৃত তিনটি মেশিন। এ ঘটনায় প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে বেকারি কর্তৃপক্ষ।

রোববার (২০ সেপ্টেম্বর) রাত ৩টার দিকে বাকেরগঞ্জ উপজেলার কালীগঞ্জ বাজারসংলগ্ন জনতা বেকারিতে এ ঘটনা ঘটে।বেকারি কর্তৃপক্ষ জানায়, গভীর রাতে হঠাৎ ঝড় শুরু হলে বেকারির পেছনে থাকা বারেক হাওলাদারের গাছের বাগান থেকে দুটি বিশাল আকৃতির চাম্পল গাছ উপড়ে বেকারির ওপর পড়ে যায়। এতে বেকারির টিনের চালা ভেঙে যায় এবং ভবনের দুই পাশের মূল দেয়াল ধসে পড়ে। একই সঙ্গে বেকারিতে ব্যবহৃত তিনটি মেশিনও ক্ষতিগ্রস্ত হয়।

জনতা বেকারির মালিক জাকির হোসেন হেলাল বলেন, গভীর রাতে হঠাৎ ঝড় শুরু হলে বেকারির পেছনে থাকা দুটি বিশাল আকৃতির চাম্পল গাছ উপড়ে বেকারির ওপর পড়ে যায়। এতে টিনের চালা ভেঙে যাওয়ার পাশাপাশি ভবনের দুই পাশের দেয়াল ধসে পড়ে এবং তিনটি মেশিন ক্ষতিগ্রস্ত হয়।তিনি আরও বলেন, গাছ দুটি কেটে ফেলার জন্য এর আগেও বারেক হাওলাদারকে একাধিকবার অনুরোধ করা হয়েছিল। তবে তিনি গাছ কাটেননি। গাছের গোড়ায় পর্যাপ্ত মাটি না থাকায় ঝড়ের সময় সেগুলো উপড়ে পড়ে বলে তিনি দাবি করেন।

বেকারি কর্তৃপক্ষের দাবি, গাছের আঘাতে বেকারির অবকাঠামো ও যন্ত্রপাতিসহ প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এ বিষয়ে বারেক হাওলাদারের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।এদিকে, আকস্মিক ঝড়ে বেকারির ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় বিপাকে পড়েছেন মালিকপক্ষ।

বেকারির উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় প্রায় ১০ জন কর্মচারী কর্মহীন হয়ে পড়েছেন। দ্রুত ক্ষয়ক্ষতি কাটিয়ে উৎপাদন কার্যক্রম চালু করতে না পারলে প্রতিষ্ঠানটি আর্থিক সংকটে পড়ার আশঙ্কা রয়েছে।

ঝড়ের তাণ্ডব বাকেরগঞ্জ

Keep Reading

2 Mins Read

ইন্দোনেশিয়ায় জিম্মির মুক্তিপণ আদায়ে যশোরে মানবপাচার মামলার আসামি আটক

1 Min Read

প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

2 Mins Read

তাহিরপুরে উন্নয়ন ও জনসেবায় সবার সহযোগিতা চান নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ রিপামনি দেবী

Add A Comment

Comments are closed.

আরোও পড়ুন

ইন্দোনেশিয়ায় জিম্মির মুক্তিপণ আদায়ে যশোরে মানবপাচার মামলার আসামি আটক

খুলনা 24/09/2026

প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

24/09/2026

তাহিরপুরে উন্নয়ন ও জনসেবায় সবার সহযোগিতা চান নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ রিপামনি দেবী

24/09/2026

নোয়াখালীতে সাংবাদিকদের ওপর হামলা ও মামলা না নেওয়ার অভিযোগে মানববন্ধন

24/09/2026

একটি নির্ভরযোগ্য বাংলা সংবাদ ও তথ্যভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে পাঠকদের জন্য সঠিক, নিরপেক্ষ এবং সময়োপযোগী তথ্য প্রকাশের চেষ্টা করা হয়।

Facebook X (Twitter) Instagram YouTube
গুরুত্বপূর্ণ লিংক
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
জনপ্রিয়
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ

নির্বাহী সম্পাদক ও প্রকাশক

মোঃ জাকির হোসেন

 

প্রধান কার্যালয়ঃ 

শেরশাহ্ নিউ মার্কেট ২য় তলা, শেরপুর বগুড়া।

© 2026 দৈনিক নবদিগন্ত. All Rights Reserved
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি

Type above and press Enter to search. Press Esc to cancel.