Close Menu
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
Breaking News
  • ইন্দোনেশিয়ায় জিম্মির মুক্তিপণ আদায়ে যশোরে মানবপাচার মামলার আসামি আটক
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ
  • তাহিরপুরে উন্নয়ন ও জনসেবায় সবার সহযোগিতা চান নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ রিপামনি দেবী
  • নোয়াখালীতে সাংবাদিকদের ওপর হামলা ও মামলা না নেওয়ার অভিযোগে মানববন্ধন
  • নোয়াখালীর কোম্পানীগঞ্জে জমি নিয়ে বিরোধে হামলা-ভাঙচুরের অভিযোগ, হাসপাতালে দুই পক্ষের সংঘর্ষ
  • নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
  • রূপগঞ্জে বিদেশি পিস্তল-রামদাসহ কিশোর গ্যাং লিডার ‘কুত্তা শ্রাবণ’সহ গ্রেপ্তার ৪
  • পত্নীতলায় আওয়ামী লীগের ‘নৈরাজ্যের’ প্রতিবাদে যুবদলের বিক্ষোভ
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
Live
Friday, October 16
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Facebook X (Twitter) Instagram
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Home | চট্টগ্রাম | বীরচন্দ্রনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি কাজী আফরোজা ইসরাত

বীরচন্দ্রনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি কাজী আফরোজা ইসরাত

দৈনিক নবদিগন্তBy দৈনিক নবদিগন্ত20/09/2026 চট্টগ্রাম No Comments2 Mins Read
বীরচন্দ্রনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি কাজী আফরোজা ইসরাত
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
🖨️ News Print

এরশাদ রানা, (কুমিল্লা জেলা প্রতিনিধি):

কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার বীরচন্দ্রনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে নিযুক্ত হয়েছেন বিশিষ্ট নারী উদ্যোক্তা কাজী আফরোজা ইসরাত।

সম্প্রতি চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাৎ হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে অনুমোদন দেওয়া হয়।

কাজী আফরোজা ইসরাত চৌদ্দগ্রাম পৌরসভাধীন রামরায় গ্রামের কাজী বাড়ির মরহুম কাজী আব্দুল মালেকের কন্যা। তিনি চৌদ্দগ্রাম উপজেলা ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিংয়ের উদ্যোক্তা এবং চৌদ্দগ্রাম পৌরসভার বীরচন্দ্রনগর গ্রামের কৃতী সন্তান মোস্তফা কামালের সহধর্মিণী।

শিক্ষাজীবনের শুরু থেকেই কাজী আফরোজা ইসরাত ক্ষুদ্র ও কুটির শিল্প এবং নারী উদ্যোক্তাদের বিভিন্ন সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থেকে নারী উদ্যোক্তা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রেখে আসছেন। গ্র্যাজুয়েশন সম্পন্ন করার পর তিনি স্বামীর সঙ্গে পিউর গ্রুপ লিমিটেড-এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

তাদের উদ্যোগে ধোড়করা বাজার ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং, কাদৈর বাজার ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিংসহ কয়েকটি ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে। ব্যবসা ও উদ্যোক্তা কার্যক্রমের পাশাপাশি তিনি নারী ও স্থানীয় জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নেও কাজ করে যাচ্ছেন।

উল্লেখ্য, বীরচন্দ্রনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠার ক্ষেত্রে কাজী আফরোজা ইসরাতের শ্বশুর, বিশিষ্ট শিল্পপতি ও মদিনা বাসের স্বত্বাধিকারী মরহুম ধনু মিয়া গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তিনি বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য জমি দান করেন এবং প্রতিষ্ঠানটি গড়ে তোলার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেন।

এমন একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে কাজী আফরোজা ইসরাতের নিয়োগকে স্থানীয়ভাবে ইতিবাচকভাবে দেখা হচ্ছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, তার নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন, প্রাথমিক শিক্ষার্থীদের কল্যাণ এবং বিদ্যালয়ের সার্বিক কার্যক্রম আরও গতিশীল হবে।

বীরচন্দ্রনগর

Keep Reading

2 Mins Read

ইন্দোনেশিয়ায় জিম্মির মুক্তিপণ আদায়ে যশোরে মানবপাচার মামলার আসামি আটক

1 Min Read

প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

2 Mins Read

তাহিরপুরে উন্নয়ন ও জনসেবায় সবার সহযোগিতা চান নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ রিপামনি দেবী

Add A Comment

Comments are closed.

আরোও পড়ুন

ইন্দোনেশিয়ায় জিম্মির মুক্তিপণ আদায়ে যশোরে মানবপাচার মামলার আসামি আটক

খুলনা 24/09/2026

প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

24/09/2026

তাহিরপুরে উন্নয়ন ও জনসেবায় সবার সহযোগিতা চান নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ রিপামনি দেবী

24/09/2026

নোয়াখালীতে সাংবাদিকদের ওপর হামলা ও মামলা না নেওয়ার অভিযোগে মানববন্ধন

24/09/2026

একটি নির্ভরযোগ্য বাংলা সংবাদ ও তথ্যভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে পাঠকদের জন্য সঠিক, নিরপেক্ষ এবং সময়োপযোগী তথ্য প্রকাশের চেষ্টা করা হয়।

Facebook X (Twitter) Instagram YouTube
গুরুত্বপূর্ণ লিংক
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
জনপ্রিয়
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ

নির্বাহী সম্পাদক ও প্রকাশক

মোঃ জাকির হোসেন

 

প্রধান কার্যালয়ঃ 

শেরশাহ্ নিউ মার্কেট ২য় তলা, শেরপুর বগুড়া।

© 2026 দৈনিক নবদিগন্ত. All Rights Reserved
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি

Type above and press Enter to search. Press Esc to cancel.