Close Menu
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
Breaking News
  • ইন্দোনেশিয়ায় জিম্মির মুক্তিপণ আদায়ে যশোরে মানবপাচার মামলার আসামি আটক
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ
  • তাহিরপুরে উন্নয়ন ও জনসেবায় সবার সহযোগিতা চান নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ রিপামনি দেবী
  • নোয়াখালীতে সাংবাদিকদের ওপর হামলা ও মামলা না নেওয়ার অভিযোগে মানববন্ধন
  • নোয়াখালীর কোম্পানীগঞ্জে জমি নিয়ে বিরোধে হামলা-ভাঙচুরের অভিযোগ, হাসপাতালে দুই পক্ষের সংঘর্ষ
  • নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
  • রূপগঞ্জে বিদেশি পিস্তল-রামদাসহ কিশোর গ্যাং লিডার ‘কুত্তা শ্রাবণ’সহ গ্রেপ্তার ৪
  • পত্নীতলায় আওয়ামী লীগের ‘নৈরাজ্যের’ প্রতিবাদে যুবদলের বিক্ষোভ
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
Live
Friday, October 16
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Facebook X (Twitter) Instagram
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Home | চট্টগ্রাম | নোয়াখালীর কোম্পানীগঞ্জে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ অনুষ্ঠিত

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ অনুষ্ঠিত

দৈনিক নবদিগন্তBy দৈনিক নবদিগন্ত19/09/2026 চট্টগ্রাম No Comments2 Mins Read
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ অনুষ্ঠিত
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
🖨️ News Print

শাহাদাত হোসেন রাসেল,নোয়াখালী প্রতিনিধি:

বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স, আইজিপি’র নির্দেশক্রমে বাংলাদেশ পুলিশের উদ্যোগে আয়োজিত ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ এর ধারাবাহিকতায় নোয়াখালীর কোম্পানীগঞ্জে আনুষ্ঠানিকভাবে কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন ও খেলা অনুষ্ঠিত হয়েছে।

কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসন ও কোম্পানীগঞ্জ থানার আয়োজনে শনিবার (১৯ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ চত্বরে এ কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

শনিবার সকাল ১০টায় প্রতিযোগিতার প্রথম রাউন্ডের খেলা শুরু হয়। এতে কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ ও বসুরহাট পৌরসভাসহ মোট ৯টি দল অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাসুদুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল হাকিম।

এ সময় কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসন ও থানা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ এবং রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দল:

১. বসুরহাট পৌরসভা ২. ১নং সিরাজপুর ইউনিয়ন পরিষদ ৩. ২নং চরপার্বতী ইউনিয়ন পরিষদ ৪. ৩নং চরহাজারী ইউনিয়ন পরিষদ ৫. ৪নং চরকাঁকড়া ইউনিয়ন ৬. ৫নং চরফকিরা ইউনিয়ন পরিষদ ৭. ৬নং রামপুর ইউনিয়ন পরিষদ ৮. ৭নং মুছাপুর ইউনিয়ন পরিষদ ৯. ৮নং চরএলাহী ইউনিয়ন পরিষদ ।

আয়োজকরা জানান, কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরও শক্তিশালী করা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে স্থানীয় জনগণের পারস্পরিক সম্পর্ক ও সম্পৃক্ততা বৃদ্ধি এবং তরুণদের খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যেই এ কাবাডি চ্যাম্পিয়নশিপের আয়োজন করা হয়েছে।

অনূর্ধ্ব-২০ বছর বয়সী তরুণ খেলোয়াড়দের অংশগ্রহণে অনুষ্ঠিত প্রতিযোগিতায় প্রতিভাবান ও সম্ভাবনাময় খেলোয়াড়দের বাছাই করা হয়। থানা পর্যায়ে বাছাইকৃত খেলোয়াড়দের মধ্য থেকে পরবর্তী পর্যায়ের জন্য দল গঠন ও খেলোয়াড় নির্বাচনের কার্যক্রম সম্পন্ন করা হবে।

প্রতিযোগিতা শেষে বিজয়ী দল ও খেলোয়াড়দের মাঝে ট্রফি ও পুরস্কার প্রদান করা হয়।

এছাড়াও নোয়াখালী জেলার আরও ৪টি থানায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ এর খেলা অনুষ্ঠিত হয়।

খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে শৃঙ্খলা, সৌহার্দ্য ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি প্রতিভাবান খেলোয়াড়দের বিকাশে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কোম্পানীগঞ্জ নোয়াখালী

Keep Reading

2 Mins Read

ইন্দোনেশিয়ায় জিম্মির মুক্তিপণ আদায়ে যশোরে মানবপাচার মামলার আসামি আটক

1 Min Read

প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

2 Mins Read

তাহিরপুরে উন্নয়ন ও জনসেবায় সবার সহযোগিতা চান নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ রিপামনি দেবী

Add A Comment

Comments are closed.

আরোও পড়ুন

ইন্দোনেশিয়ায় জিম্মির মুক্তিপণ আদায়ে যশোরে মানবপাচার মামলার আসামি আটক

খুলনা 24/09/2026

প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

24/09/2026

তাহিরপুরে উন্নয়ন ও জনসেবায় সবার সহযোগিতা চান নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ রিপামনি দেবী

24/09/2026

নোয়াখালীতে সাংবাদিকদের ওপর হামলা ও মামলা না নেওয়ার অভিযোগে মানববন্ধন

24/09/2026

একটি নির্ভরযোগ্য বাংলা সংবাদ ও তথ্যভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে পাঠকদের জন্য সঠিক, নিরপেক্ষ এবং সময়োপযোগী তথ্য প্রকাশের চেষ্টা করা হয়।

Facebook X (Twitter) Instagram YouTube
গুরুত্বপূর্ণ লিংক
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
জনপ্রিয়
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ

নির্বাহী সম্পাদক ও প্রকাশক

মোঃ জাকির হোসেন

 

প্রধান কার্যালয়ঃ 

শেরশাহ্ নিউ মার্কেট ২য় তলা, শেরপুর বগুড়া।

© 2026 দৈনিক নবদিগন্ত. All Rights Reserved
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি

Type above and press Enter to search. Press Esc to cancel.