হুমায়ুন কবির দুলাল, কটিয়াদী উপজেলা প্রতিনিধি:
আজ ১৬ ই সেপ্টেম্বর কটিয়াদি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম এর নেতৃত্বে অভিযান চালিয়ে চান্দ পুর ইউনিয়নে৷ ভড়াটিয়া গ্রামের হাইদুল কে ৯২ পিস ইয়াবা সহ গেফতার করে কটিয়াদি মডেল থানা পুলিশ।
কটিয়াদি মডেল থানা পুলিশ জানান যে গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে চান্দ পুর ইউনিয়নের বড়াটিয়া গ্রামের হাইদুলকে ৯২ পিস ইয়াবা সহ আমরা হাইদুল কে গেফতার করে থানায় নিয়ে আসা হয়।
এসময় কটিয়াদি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন আমি গোপন সংবাদ পেয়ে কটিয়াদি মডেল থানা পুলিশের একটি টিম নিয়ে মঙ্গলবার রাত অনুমান ২.০০ টার সময় কটিয়াদি উপজেলা চান্দ পুর ইউনিয়নের বড়াটিয়া গ্রামে অভিযান চালিয়ে হাইদুলের সঙ্গে থাকা সিগারেটের পেকেট হইতে ৯২ পিস ইয়াবা সহ গেফতার করি। তিনি আরও বলেন সে দীর্ঘ দিন ধরে পুলিশ ও এলাকাবাসী কে ফাঁকি দিয়ে মাদকদ্রব্য বিক্রি করে আসছে।
উপস্থিত স্হানীয় জনগণের উদ্দেশ্য অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম বলেন আমি যতদিন কটিয়াদি মডেল থানায় থাকব ততদিন মাদকের বিরুদ্ধে লড়াই করে যাব। এবং যুবসমাজের উদ্দেশে তিনি আরও বলেন আপনারা আমাকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন আমি আপনাদের কে মাদক মুক্ত মডেল থানা উপহার দিতে চাই।

