Close Menu
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
Breaking News
  • ডেঙ্গু প্রতিরোধে রূপগঞ্জে একযোগে শোভাযাত্রা ও মশা নিধন অভিযান
  • কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতির অভিযোগে আটক ৬, প্রাইভেটকার জব্দ
  • নাটোরের নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতের অভিযান- ৪ প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা
  • গোপালগঞ্জ সদরে ভূমি সেবায় চরম ভোগান্তি, দীর্ঘদিন শূন্য এসিল্যান্ড পদ
  • মধুপুরে ফুটপাতে অবৈধ দোকান বসায় বিক্রি নেই দৈনিক বাজারে, ব্যবসায়ীরা হতাশ
  • বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার – নিকোলাস বিশ্বাস
  • নাটোরের নলডাঙ্গায় অসুস্থতা সহ্য করতে না পেরে বৃদ্ধের আত্মহত্যা
  • যাদুকাটার দুই বালুমহালে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জেলা প্রশাসনের
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
Live
Monday, September 14
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Facebook X (Twitter) Instagram
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Home | সিলেট | করাঙ্গীর ‘মরা তিমি’ ৩ কোটি টাকার রাবারড্যাম

করাঙ্গীর ‘মরা তিমি’ ৩ কোটি টাকার রাবারড্যাম

By দৈনিক নবদিগন্ত11/09/2026 সিলেট No Comments4 Mins Read
করাঙ্গীর ‘মরা তিমি’ ৩ কোটি টাকার রাবারড্যাম
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
🖨️ News Print

সারোয়ার নেওয়াজ শামীম, (হবিগঞ্জ) প্রতিনিধি:

এক যুগ ধরে অচল হয়ে পড়ে আছে হবিগঞ্জ জেলার চুনারুঘাটের করাঙ্গী নদীর বিশাল রাবারড্যামটি। কালো টায়ার আর টিউবের বিশাল আকৃতির এই ড্যামটিকে আক্ষেপের সুরে মরা তিমি বলেন স্থানীয় অনেকেই।

প্রান্তিক কৃষকের স্বপ্ন দেখানো ওই রাবারড্যামটি নিজেই চুপসে গেছে আরও এক যুগের আগে।করাঙ্গী নদী-তীরবর্তী এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, কৃষকদের সেচ সুবিধা দিতে উপজেলার রানীগাঁও ইউনিয়নের করাঙ্গী নদীতে ২০১১ সালে নির্মাণ করা হয় রাবারড্যাম। সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে করা এই প্রকল্প বিকল হয়ে পড়ে মাত্র দুই বছরের মাথায়। এর পর থেকে এভাবেই পড়ে আছে ২৫ মিটার দীর্ঘ এই চুপসে যাওয়া রাবারড্যামটি।

স্থানীয় কৃষকরা জানান, তাদের জন্য খুবই ভালো একটি উদ্যোগ ছিল এই ড্যাম নির্মাণের সিদ্ধান্ত। তবে নষ্ট হওয়ার পর সেটি আর কেন সংস্কার করা হয়নি, তা তাদের জানা নেই। ৩ কোটি টাকার এই ড্যাম সক্রিয় করার ক্ষেত্রে কোনো তৎপরতাও নজরে আসেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) এ ড্যাম নির্মাণ প্রকল্পের উদ্দেশ্য ছিল, শুষ্ক মৌসুমে সহস্রাধিক কৃষকের সেচকাজে সুবিধা নিশ্চিত করা।

স্থানীয় কৃষক আব্দুল জলিল বলেন, অনেক দিন থেকে এ রাবারড্যাম নষ্ট হয়ে পড়ে আছে। বোরো চাষের জন্য পানি ধরে রাখার ক্ষেত্রে ব্যাপক সুবিধা দিতো ড্যামটি। অথচ সেটিকে ঠিক করা হলো না।

বোরোচাষিরা জানান, রাবারড্যাম নির্মাণের পর থেকে টানা দুই বছর তারা কৃষিজমিতে সেচ সংকটে পড়েননি। সেটি নষ্ট হওয়ার পর ভোগান্তি বেড়েছি। বোরো মৌসুমে পানির সংকট থাকায় এখানকার সব জমি চাষাবাদের আওতায় আনা যাচ্ছে না। কয়েকজন কৃষক ব্যক্তিগত উদ্যোগে সেচ পাম্প বসিয়ে স্বল্প পরিসরে চাষাবাদ করেছেন। এ সময় রাবারড্যামের বিষয়ে স্থায়ী সমাধান চান তারা।

কৃষক মাসুম মিয়া বলেন, জ্বালানির দাম বাড়ায় পাম্পের মাধ্যমে সেচ দিয়ে পোষাতে পারেন না। রাবারড্যামটি চালু থাকাকালে তারা সহজেই পানি পেতেন। এক যুগ ধরে ভোগান্তিতে আছেন এখানকার কৃষক। অথচ ড্যামটি সংস্কার করে সক্রিয় করা হলো না।

সূত্র জানায়, চুনারুঘাট উপজেলায় পানি ধরে রেখে শুষ্ক মৌসুমে চাষাবাদ বাড়াতে ডিপিপি প্রকল্পের আওতায় করা একমাত্র র‍্যাবারড্যামটি স্থাপনের পর আশপাশের প্রায় ৫৫০ হেক্টর জমি চাষাবাদের আওতায় আসে। ড্যামের মাধ্যমে আটকানো ১০-১৫ ফুট পানি দিয়ে শুষ্ক মৌসুমেও আবাদ শুরু হয় রানীগাঁও, পাচারগাঁও, বিশ্রাবণ, আতিকপুর, পারকুল, রাজাকোনা,পাঁচগাতিয়া, আঠালিয়া, শাহাপুর, মিরাশি, হাজীপুর, খাইয়ারাত, ভাগোলাসহ ১০ থেকে ১২টি গ্রামের বিস্তীর্ণ জমিতে। তবে উদ্বোধনের দুই বছর পরই ড্যামটি অকেজো হয়ে যায়।

কৃষকদের দাবি, শুষ্ক মৌসুমে রাবারড্যামটি ফোলানো হয় না। তাই করাঙ্গী নদীতে পানি আটকানো যায় না। এ অবস্থায় আশপাশের কৃষক বেকায়দায় পড়ে বিএডিসির এলএলপি ও বাড়িড পাইপ ও সেচ স্থাপন করে স্বল্প পরিসরে চাষাবাদ করে আসছেন। এতে কমে গেছে ওই এলাকায় শুষ্ক মৌসুমে চাষের জমির পরিমাণ। শুষ্ক মৌসুমে প্রতিবছর অনাবাদি পড়ে থাকে প্রায় ৪২০ হেক্টর ফসলি জমি।

রানীগাঁও উপসহকারী কৃষি কর্মকর্তা হিমাংশু দেবনাথ  জানান, বোরো মৌসুমে এটি ফোলানো হলে প্রায় ৪৫০ হেক্টর জমিতে চাষাবাদ করা যাবে। বছরের পর বছর এটি এভাবে ফেলে রাখায় অনেক কৃষক পানির অভাবে জমি আবাদ থেকে বিরত রয়েছেন।

রাবারড্যামটির তত্ত্বাবধায়ক বাচ্চু মিয়া জানান, রাবারড্যামটি সচল নেই। ওপরের কভার ফেটে গেছে এবং ভেতরের টায়ার ঠিক নেই। সবকিছুই অকেজো। এ জন্য রাবার ফোলানো হয় না। করাঙ্গী নদীর রাবারের বাঁধ হলে রানীগাঁও এলাকার পানি স্থির থাকবে এবং কৃষকের চাষাবাদে আগ্রহ বাড়বে।

কৃষক আব্দুল কুদ্দুছ জানান, রাবারড্যামটি নির্মাণের পর নামমাত্র খরচে জমি চাষে পানি পাওয়া গেছে। এখন সেচের পানির জন্য ২ হাজার টাকা খরচ হয়। পানির চাহিদা পূরণ না হওয়ায় বহু কৃষক জমি চাষে আগ্রহ হারিয়ে ফেলেছেন।বোরো ধানের পাশাপাশি মরিচ, বেগুন, মুলা, ফুলকপি, বাঁধাকপি, টমেটোসহ বিভিন্ন প্রকার শাকসবজির উৎপাদন কমে গেছে এ এলাকায়। এর আগে ড্যামের সঞ্চিত পানিতে মাছ চাষ করেও কৃষক বেশ লাভবান হয়েছেন।

চুনারুঘাট উপজেলা কৃষি কর্মকর্তা মাহিদুল ইসলাম জানান, করাঙ্গী নদীর পানির ওপর নির্ভর রানীগাঁও ইউনিয়নের কয়েক হাজার কৃষক। রাবারড্যামটি সচল হলে উপজেলার ওই এলাকার কয়েক হাজার কৃষক সেচ সুবিধার আওতায় আসবেন। আগামী বোরো মৌসুমে রাবারড্যামটিতে পানি ধরে রাখতে পারলে রবি মৌসুমের অনাবাদি পতিত প্রায় ৪৫০ হেক্টর জমিতে বোরোসহ অন্যান্য রবি ফসল আবাদ সম্ভব হবে।এ বিষয়ে উপজেলা মাসিক সভায় প্রস্তাব রাখা হবে।

উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকৌশলী ইমাম হোসেন জানান, তিনি রাবারড্যাম পরিদর্শন করে সংস্কারের জন্য  জেলা অফিসকে জানিয়েছন।

হবিগঞ্জের নির্বাহী প্রকৌশলী (এলজিইডি) ফরিদুল ইসলাম বলেন, রাবারড্যাম মেরামতের জন্য কর্তৃপক্ষকে জানানো হয়েছে।  দ্রুতই মেরামত করে রাবারড্যামটি সচল করা হবে।

জানা গেছে, প্রকল্প নেওয়ার পর এ ব্যাপারে ৩৭৪ জন কৃষকের সমন্বয়ে একটি পরিচালনা কমিটিও গঠন করা হয়। কমিটির তৎকালীন সভাপতি মহিদ আহমদ চৌধুরী জানান, রাবারড্যাম হওয়ার পর সেচ খরচ কমায় কৃষক ধান ও শাকসবজি উৎপাদন করে আর্থিকভাবে লাভবান হয়েছেন। বর্তমানে এ কমিটির কার্যক্ষমতা নেই। ২০১১ সালে সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে রাবারড্যামটি নির্মাণের ২ বছর পর শুষ্ক মৌসুমে অন্তত ৫৫০ হেক্টর জমি আবাদের আওতায় আসে ।

চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ গালিব চৌধুরী জানান, বিষয়টি খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

করাঙ্গী রাবারড্যাম

Keep Reading

1 Min Read

ডেঙ্গু প্রতিরোধে রূপগঞ্জে একযোগে শোভাযাত্রা ও মশা নিধন অভিযান

2 Mins Read

কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতির অভিযোগে আটক ৬, প্রাইভেটকার জব্দ

1 Min Read

নাটোরের নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতের অভিযান- ৪ প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা

Add A Comment

Comments are closed.

আরোও পড়ুন

ডেঙ্গু প্রতিরোধে রূপগঞ্জে একযোগে শোভাযাত্রা ও মশা নিধন অভিযান

ঢাকা 14/09/2026

কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতির অভিযোগে আটক ৬, প্রাইভেটকার জব্দ

14/09/2026

নাটোরের নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতের অভিযান- ৪ প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা

14/09/2026

গোপালগঞ্জ সদরে ভূমি সেবায় চরম ভোগান্তি, দীর্ঘদিন শূন্য এসিল্যান্ড পদ

14/09/2026

একটি নির্ভরযোগ্য বাংলা সংবাদ ও তথ্যভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে পাঠকদের জন্য সঠিক, নিরপেক্ষ এবং সময়োপযোগী তথ্য প্রকাশের চেষ্টা করা হয়।

Facebook X (Twitter) Instagram YouTube
গুরুত্বপূর্ণ লিংক
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
জনপ্রিয়
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ

নির্বাহী সম্পাদক ও প্রকাশক

মোঃ জাকির হোসেন

 

প্রধান কার্যালয়ঃ 

শেরশাহ্ নিউ মার্কেট ২য় তলা, শেরপুর বগুড়া।

© 2026 দৈনিক নবদিগন্ত. All Rights Reserved
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি

Type above and press Enter to search. Press Esc to cancel.