Close Menu
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
Breaking News
  • ইন্দোনেশিয়ায় জিম্মির মুক্তিপণ আদায়ে যশোরে মানবপাচার মামলার আসামি আটক
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ
  • তাহিরপুরে উন্নয়ন ও জনসেবায় সবার সহযোগিতা চান নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ রিপামনি দেবী
  • নোয়াখালীতে সাংবাদিকদের ওপর হামলা ও মামলা না নেওয়ার অভিযোগে মানববন্ধন
  • নোয়াখালীর কোম্পানীগঞ্জে জমি নিয়ে বিরোধে হামলা-ভাঙচুরের অভিযোগ, হাসপাতালে দুই পক্ষের সংঘর্ষ
  • নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
  • রূপগঞ্জে বিদেশি পিস্তল-রামদাসহ কিশোর গ্যাং লিডার ‘কুত্তা শ্রাবণ’সহ গ্রেপ্তার ৪
  • পত্নীতলায় আওয়ামী লীগের ‘নৈরাজ্যের’ প্রতিবাদে যুবদলের বিক্ষোভ
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
Live
Friday, October 16
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Facebook X (Twitter) Instagram
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Home | খুলনা | জমির মালিকানা দাবি করে বাধা, রামপালে রাস্তার কাজ বন্ধ; দুর্ভোগে ১০-১৫ পরিবার

জমির মালিকানা দাবি করে বাধা, রামপালে রাস্তার কাজ বন্ধ; দুর্ভোগে ১০-১৫ পরিবার

দৈনিক নবদিগন্তBy দৈনিক নবদিগন্ত10/09/2026 খুলনা No Comments2 Mins Read
জমির মালিকানা দাবি করে বাধা, রামপালে রাস্তার কাজ বন্ধ; দুর্ভোগে ১০-১৫ পরিবার
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
🖨️ News Print

বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটের রামপাল উপজেলার গোবিন্দপুর গ্রামে সরকারি রাস্তার উন্নয়নকাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় আশফাক হাওলাদার ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে। রাস্তার বাকি অংশ নিজেদের মালিকানাধীন জমির মধ্যে পড়েছে দাবি করে কাজে বাধা দেওয়ায় নির্মাণকাজ বন্ধ রয়েছে এবং সরকারি রাস্তায় পাশ থেকে অবৈধ বালু উত্তোলন করে রাস্তাটি চলাচলের অনুপযোগী করে ফেলছে বলে অভিযোগ স্থানীয়দের।এতে ওই এলাকার ১০ থেকে ১৫টি পরিবার চলাচলে চরম দুর্ভোগে পড়েছে।

স্থানীয়দের অভিযোগ, গোবিন্দপুর গ্রামের আলামিনের বাড়ি থেকে সামাদ কবিরাজের বাড়ি পর্যন্ত রাস্তার উন্নয়নকাজ শুরু হয়। রাস্তার প্রায় অর্ধেক কাজ শেষ হওয়ার পর আশফাক হাওলাদার ও তার পরিবারের সদস্যরা বাধা দিলে কাজ বন্ধ হয়ে যায়।

রাস্তার কাজ বন্ধ থাকায় বর্ষার পানি ও কাদায় চলাচলের পথটি আরও দুর্বিষহ হয়ে উঠেছে। স্থানীয় বাসিন্দাদের প্রতিদিন কাদা-পানি মাড়িয়ে চলাচল করতে হচ্ছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে শিশু ও শিক্ষার্থীরা। বৃষ্টির সময় অনেকেই ঠিকমতো স্কুলে যেতে পারে না বলে জানিয়েছেন স্থানীয়রা। রাস্তা না থাকায় বিদ্যুৎবিহীন ভাবে দিন কাটছে পরিবারগুলোর।

স্থানীয় ভুক্তভোগীরা দ্রুত রাস্তার কাজ শেষ করে চলাচলের উপযোগী করার দাবি জানিয়েছেন।

প্রতিবেশী মো. মঞ্জু শেখ বলেন, এখানে প্রায় ১০ থেকে ১২টি পরিবার বসবাস করে। রাস্তার কারণে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে বৃষ্টির সময় পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়। দ্রুত রাস্তার কাজ শেষ করার দাবি জানান তিনি।

অভিযোগকারী সাগর বলেন, চলাচলের জন্য ভালো কোনো রাস্তা না থাকায় ছেলে-মেয়েদের স্কুলে যাতায়াতসহ দৈনন্দিন কাজে নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এলাকাবাসীর দুর্ভোগ লাঘবে দ্রুত রাস্তা নির্মাণের ব্যবস্থা করার দাবি জানান তিনি।

তবে রাস্তার কাজে বাধা দেওয়ার অভিযোগ অস্বীকার না করে আশফাক হাওলাদার মুঠোফোনে বলেন, ‘আমাদের মালিকানাধীন জমি দিয়ে কীভাবে রাস্তা হবে, ওর বাড়ি কোথায় এবং কীভাবে যাবে এসব বিষয় সরকার বুঝবে। চেয়ারম্যান-মেম্বাররা বুঝবেন, টেন্ডার করে।’

এ বিষয়ে রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসি বলেন, অভিযোগ পাওয়ার পর তারা সরেজমিনে পরিদর্শন করেছেন। সেখানে রাস্তা নির্মাণ নিয়ে কিছু জটিলতা সৃষ্টি হয়েছে। কারও ব্যক্তিগত জমির ওপর মালিকের অনুমতি ছাড়া রাস্তা নির্মাণ করা সম্ভব নয়। এ বিষয়ে জমির মালিকের সঙ্গে কয়েকবার বসে আলোচনা করে তাকে বোঝানোর চেষ্টা করা হয়েছে। কিন্তু তিনি বিষয়টি মেনে নিতে বা সহযোগিতা করতে রাজি হননি।

জমির মালিকানা দাবি দুর্ভোগ রাস্তার কাজ বন্ধ

Keep Reading

2 Mins Read

ইন্দোনেশিয়ায় জিম্মির মুক্তিপণ আদায়ে যশোরে মানবপাচার মামলার আসামি আটক

1 Min Read

প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

2 Mins Read

তাহিরপুরে উন্নয়ন ও জনসেবায় সবার সহযোগিতা চান নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ রিপামনি দেবী

Add A Comment

Comments are closed.

আরোও পড়ুন

ইন্দোনেশিয়ায় জিম্মির মুক্তিপণ আদায়ে যশোরে মানবপাচার মামলার আসামি আটক

খুলনা 24/09/2026

প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

24/09/2026

তাহিরপুরে উন্নয়ন ও জনসেবায় সবার সহযোগিতা চান নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ রিপামনি দেবী

24/09/2026

নোয়াখালীতে সাংবাদিকদের ওপর হামলা ও মামলা না নেওয়ার অভিযোগে মানববন্ধন

24/09/2026

একটি নির্ভরযোগ্য বাংলা সংবাদ ও তথ্যভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে পাঠকদের জন্য সঠিক, নিরপেক্ষ এবং সময়োপযোগী তথ্য প্রকাশের চেষ্টা করা হয়।

Facebook X (Twitter) Instagram YouTube
গুরুত্বপূর্ণ লিংক
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
জনপ্রিয়
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ

নির্বাহী সম্পাদক ও প্রকাশক

মোঃ জাকির হোসেন

 

প্রধান কার্যালয়ঃ 

শেরশাহ্ নিউ মার্কেট ২য় তলা, শেরপুর বগুড়া।

© 2026 দৈনিক নবদিগন্ত. All Rights Reserved
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি

Type above and press Enter to search. Press Esc to cancel.