Close Menu
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
Breaking News
  • কয়রায় ডেঙ্গুর প্রকোপ, হাসপাতালে ভর্তি ৫ রোগী
  • ‎খুলনায় পুকুরে ডুবে ১৮ মাসের শিশুর মৃ/ত্যু; এলাকায় শোকের ছায়া
  • না ফেরার দেশে চৌরাট শিবপুর বরেন্দ্র ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ দীপক কুমার সরকার
  • হ্নীলার রঙ্গীখালীর সিএনজি চালক ১৪ হাজার ইয়াবাসহ আটক- ১
  • নাগেশ্বরীতে ধানক্ষেতে যুবকের ম/র/দে/হ উদ্ধার করেছে পুলিশ, এলাকায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক
  • নাগেশ্বরীতে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু;সত্যতা নিশ্চিত করেছে পুলিশ
  • রামপালে শিশু অধিকার ও সুরক্ষা বিষয়ক সভা অনুষ্ঠিত
  • কুমিল্লা জেলা প্রশাসকের সাথে সাক্ষাৎ ও ফোনের রেসপন্স কোনোটিই মিলছে না
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
Live
Tuesday, September 8
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Facebook X (Twitter) Instagram
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Home | সর্বশেষ | ঢাকায় বজ্রপাতে প্রাণ গেল লক্ষ্মীপুরের কিশোরের, আশঙ্কাজনক ভাতিজি

ঢাকায় বজ্রপাতে প্রাণ গেল লক্ষ্মীপুরের কিশোরের, আশঙ্কাজনক ভাতিজি

By দৈনিক নবদিগন্ত08/09/2026 সর্বশেষ No Comments2 Mins Read
ঢাকায় বজ্রপাতে প্রাণ গেল লক্ষ্মীপুরের কিশোরের, আশঙ্কাজনক ভাতিজি
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
🖨️ News Print

নিজস্ব প্রতিবেদক, লক্ষ্মীপুর:

রাজধানীর হাজারীবাগের বউবাজার এলাকায় ভাইয়ের বাসায় বেড়াতে গিয়ে বজ্রপাতে রিয়াজ (১৭) নামে লক্ষ্মীপুরের এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার তিন বছর বয়সী ভাতিজি অন্তরা গুরুতর আহত হয়ে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৩টার দিকে হাজারীবাগের বউবাজার এলাকার একটি বাসার ছাদে এ ঘটনা ঘটে।

স্বজনরা জানান, রিয়াজ দুদিন আগে লক্ষ্মীপুর থেকে ঢাকায় তার ভাই হৃদয়ের বাসায় বেড়াতে আসে। সোমবার বিকেলে সে তার তিন বছর বয়সী ভাতিজি অন্তরাকে নিয়ে বাসার ছাদে হাঁটাহাঁটি করছিল। এ সময় হঠাৎ ঝড়-বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে বজ্রপাতে রিয়াজ ও অন্তরা দুজনই গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিয়াজকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত শিশু অন্তরাকে সিকদার মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তাকে আইসিইউতে ভর্তি করা হয়। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্বজনরা।

রিয়াজের আত্মীয় হারুন জানান, নিহত রিয়াজের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলার চর রমণী এলাকায়। তার বাবার নাম মৃত ইউসুফ। রিয়াজ একটি কারখানায় চাকরি করত।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, বজ্রপাতে আহত অবস্থায় রিয়াজকে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট রেলওয়ে থানাকে জানানো হয়েছে।

এ ঘটনায় লক্ষ্মীপুরের চর রমণী এলাকায় নিহত রিয়াজের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

ঢাকা বজ্রপাত

Keep Reading

2 Mins Read

কয়রায় ডেঙ্গুর প্রকোপ, হাসপাতালে ভর্তি ৫ রোগী

2 Mins Read

‎খুলনায় পুকুরে ডুবে ১৮ মাসের শিশুর মৃ/ত্যু; এলাকায় শোকের ছায়া

1 Min Read

না ফেরার দেশে চৌরাট শিবপুর বরেন্দ্র ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ দীপক কুমার সরকার

Add A Comment

Comments are closed.

আরোও পড়ুন

কয়রায় ডেঙ্গুর প্রকোপ, হাসপাতালে ভর্তি ৫ রোগী

খুলনা 08/09/2026

‎খুলনায় পুকুরে ডুবে ১৮ মাসের শিশুর মৃ/ত্যু; এলাকায় শোকের ছায়া

08/09/2026

না ফেরার দেশে চৌরাট শিবপুর বরেন্দ্র ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ দীপক কুমার সরকার

08/09/2026

হ্নীলার রঙ্গীখালীর সিএনজি চালক ১৪ হাজার ইয়াবাসহ আটক- ১

08/09/2026

একটি নির্ভরযোগ্য বাংলা সংবাদ ও তথ্যভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে পাঠকদের জন্য সঠিক, নিরপেক্ষ এবং সময়োপযোগী তথ্য প্রকাশের চেষ্টা করা হয়।

Facebook X (Twitter) Instagram YouTube
গুরুত্বপূর্ণ লিংক
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
জনপ্রিয়
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ

নির্বাহী সম্পাদক ও প্রকাশক

মোঃ জাকির হোসেন

 

প্রধান কার্যালয়ঃ 

শেরশাহ্ নিউ মার্কেট ২য় তলা, শেরপুর বগুড়া।

© 2026 দৈনিক নবদিগন্ত. All Rights Reserved
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি

Type above and press Enter to search. Press Esc to cancel.