Close Menu
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
Breaking News
  • রূপগঞ্জে মাদকের বিরুদ্ধে প্রশাসনের হুঁশিয়ারি, দণ্ড পেলেন ১৯ জন
  • রূপগঞ্জে মাদকের টাকার দাবিতে স্ত্রীকে মারধর, ১৮ বছরের সংসারে নির্যাতনের অভিযোগ
  • রূপগঞ্জে রাত নামলেই ভূলতা ফ্লাইওভারে আতঙ্ক, হামলা-ছিনতাইয়ের অভিযোগ
  • বদলগাছীতে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মেধা মূল্যায়ন পরীক্ষার সনদ ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠিত
  • কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত
  • কক্সবাজারে মানারুল হুদা মসজিদ ও মাদ্রাসার নির্মাণকাজ উদ্বোধন
  • বিপজ্জনক পন্থায় এক সিলিন্ডার থেকে অন্য সিলিন্ডারে গ্যাস স্থানান্তর, রোহিঙ্গার তিন মাসের কারাদণ্ড
  • ইত্যায় প্রেমঘটিত বিরোধে বিএনপি-জামায়াত সং/ঘ/র্ষ, আহত ১০
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
Live
Tuesday, September 8
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Facebook X (Twitter) Instagram
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Home | ঢাকা | রূপগঞ্জে মাদকের টাকার দাবিতে স্ত্রীকে মারধর, ১৮ বছরের সংসারে নির্যাতনের অভিযোগ

রূপগঞ্জে মাদকের টাকার দাবিতে স্ত্রীকে মারধর, ১৮ বছরের সংসারে নির্যাতনের অভিযোগ

By দৈনিক নবদিগন্ত08/09/2026 ঢাকা No Comments2 Mins Read
রূপগঞ্জে মাদকের টাকার দাবিতে স্ত্রীকে মারধর, ১৮ বছরের সংসারে নির্যাতনের অভিযোগ
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
🖨️ News Print

মো. রিয়াদ, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদকের টাকা না পেয়ে পারুল আক্তার নামে এক গৃহবধূকে মারধরের অভিযোগ উঠেছে তার মাদকাসক্ত স্বামীর বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় ওই গৃহবধূকে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সোমবার রাতে উপজেলার গোলাকান্দাইল ৫ নম্বর ক্যানেল এলাকায় এ ঘটনা ঘটে।

নির্যাতনের শিকার পারুল আক্তার ওই এলাকার মৃত খালেক ব্যাপারীর মেয়ে। প্রায় ১৮ বছর আগে পার্শ্ববর্তী আড়াইহাজার উপজেলার বালিয়াপাড়া গাবতলী এলাকার মতিমিয়ার ছেলে আমজাদ হোসেন রাজুর সঙ্গে তার বিয়ে হয়। তাদের সংসারে মেহেরুন্নেসাসহ চার মেয়ে সন্তান রয়েছে।

পারুল আক্তার জানান, কয়েক বছর ধরে তার স্বামী মাদকাসক্ত হয়ে পড়েছেন। সংসারের খরচ চালাতে তিনি ফুটপাতে সবজি বিক্রি করেন। স্বামীর মাদকের টাকার চাহিদা পূরণ করতে না পারায় প্রায়ই তাকে বিভিন্নভাবে নির্যাতন করা হয়।

সোমবারও মাদকের টাকা দাবি করেন তার স্বামী। টাকা দিতে না পারায় তাকে শরীরের বিভিন্ন স্থানে মারধর করা হয়। একপর্যায়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

পারুলের মা আলেয়া বেগম বলেন, মাদকাসক্ত মেয়ের জামাইসহ পারুল ও তার নাতনিরা তার কাছেই থাকেন। কয়েক দিন পরপরই মেয়ের ওপর নির্যাতন চালানো হয়। এ অবস্থার অবসান চান তিনি।

রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার রাজু আহমেদ বলেন, মাদকাসক্তির কারণে একটি পরিবার ধ্বংস হয়ে যেতে পারে। পারুল আক্তারকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তার চিকিৎসা চলছে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, এ ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত স্বামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নির্যাতনের অভিযোগ রূপগঞ্জ

Keep Reading

1 Min Read

রূপগঞ্জে মাদকের বিরুদ্ধে প্রশাসনের হুঁশিয়ারি, দণ্ড পেলেন ১৯ জন

2 Mins Read

রূপগঞ্জে রাত নামলেই ভূলতা ফ্লাইওভারে আতঙ্ক, হামলা-ছিনতাইয়ের অভিযোগ

1 Min Read

বদলগাছীতে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মেধা মূল্যায়ন পরীক্ষার সনদ ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠিত

Add A Comment

Comments are closed.

আরোও পড়ুন

রূপগঞ্জে মাদকের বিরুদ্ধে প্রশাসনের হুঁশিয়ারি, দণ্ড পেলেন ১৯ জন

ঢাকা 08/09/2026

রূপগঞ্জে মাদকের টাকার দাবিতে স্ত্রীকে মারধর, ১৮ বছরের সংসারে নির্যাতনের অভিযোগ

08/09/2026

রূপগঞ্জে রাত নামলেই ভূলতা ফ্লাইওভারে আতঙ্ক, হামলা-ছিনতাইয়ের অভিযোগ

08/09/2026

বদলগাছীতে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মেধা মূল্যায়ন পরীক্ষার সনদ ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠিত

07/09/2026

একটি নির্ভরযোগ্য বাংলা সংবাদ ও তথ্যভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে পাঠকদের জন্য সঠিক, নিরপেক্ষ এবং সময়োপযোগী তথ্য প্রকাশের চেষ্টা করা হয়।

Facebook X (Twitter) Instagram YouTube
গুরুত্বপূর্ণ লিংক
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
জনপ্রিয়
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ

নির্বাহী সম্পাদক ও প্রকাশক

মোঃ জাকির হোসেন

 

প্রধান কার্যালয়ঃ 

শেরশাহ্ নিউ মার্কেট ২য় তলা, শেরপুর বগুড়া।

© 2026 দৈনিক নবদিগন্ত. All Rights Reserved
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি

Type above and press Enter to search. Press Esc to cancel.