এম টি রহমান মাহমুদ, স্টাফ রিপোর্টার:
গোপালগঞ্জ পৌর এলাকার প্রায় ৯০ শতাংশ সড়ক দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বেহাল অবস্থায় রয়েছে। বিভিন্ন সড়কের পিচ ও খোয়া উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।
সামান্য বৃষ্টিতেই এসব গর্তে পানি জমে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। এতে যানবাহন চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কর্মজীবী মানুষ ও সাধারণ পথচারীরা।
গোপালগঞ্জ পৌরসভার স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কগুলোর নিয়মিত রক্ষণাবেক্ষণ না হওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। অনেক এলাকায় রিকশা, অটোরিকশা ও মোটরসাইকেল চলাচলও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বৃষ্টির সময় রাস্তার গর্তে পানি জমে থাকায় কোথায় গর্ত আর কোথায় রাস্তা-তা বোঝা কঠিন হয়ে পড়ে।
জনদুর্ভোগ কমাতে জরুরি ভিত্তিতে ক্ষতিগ্রস্থ সড়কগুলো সংস্কার এবং নিয়মিত রক্ষণাবেক্ষণের উদ্যোগ নিতে হবে। অন্যথায় বর্ষা মৌসুমে দুর্ভোগ আরও বাড়বে এবং বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কাও থেকে যাবে।
এ বিষয়ে গোপালগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসান বলেন, পৌরসভার ১৫টি ওয়ার্ডের মধ্যে ৬৫টি সড়কের দ্রুত সংস্কার কাজ শুরু করা হবে। তবে অপর্যাপ্ত বাজেট ও প্রয়োজনীয় বরাদ্দের অভাবের কারণে সব সড়কের কাজ একসঙ্গে করা সম্ভব হচ্ছে না।
পৌরবাসী বর্তমান অনেক কষ্ট নিয়ে বসবাস করছেন। বিগত সরকারের উন্নয়ন নিয়ে ও নানা অভিযোগ উঠেছে এর নিরেপক্ষ সুষ্ঠু তদন্ত দাবী করছেন পৌরবাসী! পৌরসভার বাজেট সহ অনেক দূর্নীতির ” দুদক তদন্ত দাবী করছি..?

