Close Menu
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
Breaking News
  • গোপালগঞ্জে কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু
  • ‎কয়রায় ইসলামিক রিলিফ বাংলাদেশের পানির ট্যাংক বিতরণ
  • NFBD এর সেজুতি ইসলাম মিমের উদ্যোগে বগুড়ায় বস্তির শিশুদের মাঝে খাবার বিতরণ
  • ‎মাদারীপুরে আসামিবাহী পুলিশের পিকআপ উল্টে পুলিশ সদস্য নিহত, আহত ৯
  • ঠাকুরগাঁওয়ের ভুল্লীতে মাদকবিরোধী অভিযান, ট্যাপেন্টাডোলসহ গ্রেফতার ২
  • কালিহাতীতে লাইসেন্স ও স্বাস্থ্য সনদ না থাকায় দুই মাংস ব্যবসায়ীকে জরিমানা
  • সুনামগঞ্জে রাধাকৃষ্ণ মন্দিরে চিত্রাংঙ্কন ও কুইজ প্রতিযোগিতা,ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত
  • কালিহাতীতে আগস্টে ২৪ মোবাইল কোর্ট:জরিমানা আদায় ১২ লাখ ৯ হাজার টাকা, কারাদণ্ড ৪৯ জনের
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
Live
Friday, September 4
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Facebook X (Twitter) Instagram
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Home | ঢাকা | কালিহাতীতে আগস্টে ২৪ মোবাইল কোর্ট:জরিমানা আদায় ১২ লাখ ৯ হাজার টাকা, কারাদণ্ড ৪৯ জনের

কালিহাতীতে আগস্টে ২৪ মোবাইল কোর্ট:জরিমানা আদায় ১২ লাখ ৯ হাজার টাকা, কারাদণ্ড ৪৯ জনের

By দৈনিক নবদিগন্ত03/09/2026 ঢাকা No Comments2 Mins Read
কালিহাতীতে আগস্টে ২৪ মোবাইল কোর্ট:জরিমানা আদায় ১২ লাখ ৯ হাজার টাকা, কারাদণ্ড ৪৯ জনের
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
🖨️ News Print

গৌরাঙ্গ বিশ্বাস, বিশেষ প্রতিনিধি:

টাঙ্গাইলের কালিহাতীতে আগস্টজুড়ে আইন অমান্য, অনিয়ম ও বিভিন্ন অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থানে ছিল উপজেলা প্রশাসন।

জনস্বার্থে পরিচালিত ধারাবাহিক অভিযানে এক মাসে ২৪টি মোবাইল কোর্ট বসিয়ে ৭৩টি মামলা নিষ্পত্তি করা হয়েছে। এসব মামলায় মোট ১২ লাখ ৯ হাজার ৪৫০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়। পাশাপাশি বিভিন্ন অপরাধে ৪৯ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

উপজেলা প্রশাসনের আগস্ট মাসের কার্যক্রমের পরিসংখ্যান থেকে এসব তথ্য জানা গেছে।

প্রশাসনের তথ্য অনুযায়ী, মাসের প্রথমার্ধে ১২টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় ৩২টি মামলার নিষ্পত্তির মাধ্যমে ৭ লাখ ১৭ হাজার ১০০ টাকা জরিমানা আদায় এবং ২২ জনকে কারাদণ্ড দেওয়া হয়।

মাসের বাকি ১৫ দিনেও অভিযান থেমে থাকেনি। দ্বিতীয়ার্ধে আরও ১২টি মোবাইল কোর্ট পরিচালিত হয়। এতে ৪১টি মামলা নিষ্পত্তি করে ৪ লাখ ৯২ হাজার ৩৫০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়। একই সময়ে অপরাধের দায়ে ২৭ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

উপজেলা প্রশাসনের অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, ভোক্তা অধিকার সংরক্ষণ, বাল্যবিবাহ প্রতিরোধ, অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ, জুয়া প্রতিরোধ, দণ্ডবিধি এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপনসহ বিভিন্ন আইনে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

এর মধ্যে মাদকবিরোধী অভিযানেই ছিল সবচেয়ে বেশি কারাদণ্ডের ঘটনা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের হওয়া ৪৮টি মামলায় ৪৮ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে বলে প্রশাসনের পরিসংখ্যানে উল্লেখ করা হয়েছে।

এদিকে আগস্ট মাসে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পৃথকভাবে মোবাইল কোর্ট পরিচালনা করে দুটি মামলায় ৮০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার বলেন, জনস্বার্থ রক্ষা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। মাদক, বাল্যবিবাহ, ভোক্তা অধিকার লঙ্ঘনসহ সমাজ ও জনজীবনে নেতিবাচক প্রভাব ফেলে—এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, অপরাধ নিয়ন্ত্রণ ও আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে প্রয়োজন অনুযায়ী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজন অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

কালিহাতী মোবাইল কোর্ট

Keep Reading

1 Min Read

গোপালগঞ্জে কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

2 Mins Read

‎কয়রায় ইসলামিক রিলিফ বাংলাদেশের পানির ট্যাংক বিতরণ

2 Mins Read

NFBD এর সেজুতি ইসলাম মিমের উদ্যোগে বগুড়ায় বস্তির শিশুদের মাঝে খাবার বিতরণ

Add A Comment

Comments are closed.

আরোও পড়ুন

গোপালগঞ্জে কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

ঢাকা 03/09/2026

‎কয়রায় ইসলামিক রিলিফ বাংলাদেশের পানির ট্যাংক বিতরণ

03/09/2026

NFBD এর সেজুতি ইসলাম মিমের উদ্যোগে বগুড়ায় বস্তির শিশুদের মাঝে খাবার বিতরণ

03/09/2026

‎মাদারীপুরে আসামিবাহী পুলিশের পিকআপ উল্টে পুলিশ সদস্য নিহত, আহত ৯

03/09/2026

একটি নির্ভরযোগ্য বাংলা সংবাদ ও তথ্যভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে পাঠকদের জন্য সঠিক, নিরপেক্ষ এবং সময়োপযোগী তথ্য প্রকাশের চেষ্টা করা হয়।

Facebook X (Twitter) Instagram YouTube
গুরুত্বপূর্ণ লিংক
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
জনপ্রিয়
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ

নির্বাহী সম্পাদক ও প্রকাশক

মোঃ জাকির হোসেন

 

প্রধান কার্যালয়ঃ 

শেরশাহ্ নিউ মার্কেট ২য় তলা, শেরপুর বগুড়া।

© 2026 দৈনিক নবদিগন্ত. All Rights Reserved
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি

Type above and press Enter to search. Press Esc to cancel.