মিরাজ হোসেন ,ভোলা প্রতিনিধি:
সরকারি সফরে ভোলায় এসে নিজ বাসভবনে পৌঁছালে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আন্দালিভ রহমান, এমপিকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে ভোলা জেলা পুলিশ।
বুধবার (২ সেপ্টেম্বর) মন্ত্রী ভোলা জেলায় সরকারি সফরে আগমন করেন। নিজ বাসভবনে পৌঁছানোর পর ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার পিপিএম (বার)।
এ সময় ভোলা জেলা পুলিশের একটি সুসজ্জিত দল মন্ত্রীকে সুশৃঙ্খলভাবে গার্ড অব অনার প্রদান করে। মন্ত্রী গার্ড অব অনারের সালামি গ্রহণ করেন।
অনুষ্ঠানে ভোলা জেলার জেলা প্রশাসক ডা. শামীম রহমানসহ জেলা পুলিশ ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে মন্ত্রী জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তিনি ভোলা জেলা পুলিশের পেশাদারিত্ব ও দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেন।
সরকারি সফরকে কেন্দ্র করে জেলা প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে মন্ত্রীর সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

