মোহাম্মদ হোসাইন, টেকনাফ (কক্সবাজার):
কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ শাহজাহান চৌধুরী ইসলামী ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নর হিসেবে নিযুক্ত হয়েছেন।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে ইসলামী ফাউন্ডেশন আইন, ১৯৭৫-এর ৯(১) ধারা অনুযায়ী ইসলামী ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নর গঠন করা হয়েছে। এতে বোর্ডের চেয়ারম্যানসহ বিভিন্ন সদস্যের নাম ও পদমর্যাদা উল্লেখ করা হয়। প্রজ্ঞাপনে সরকারি মনোনীত সংসদ সদস্য হিসেবে মোহাম্মদ শাহজাহান চৌধুরীর নামও রয়েছে।
১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে জারি করা ওই প্রজ্ঞাপনে বোর্ড অব গভর্নরের চেয়ারম্যানসহ বিভিন্ন সদস্যের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি দেশের প্রখ্যাত আলেম ও ইসলামি ব্যক্তিত্বদের মধ্য থেকেও কয়েকজনকে বোর্ডের সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।
ইসলামী ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নর হিসেবে দায়িত্ব পাওয়ায় উখিয়া-টেকনাফের ধর্মপ্রাণ মানুষের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস দেখা দিয়েছে। তাঁর এ নিয়োগকে এলাকার জন্য গৌরবের বিষয় উল্লেখ করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

