Close Menu
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
Breaking News
  • আশুলিয়ায় একটি ভবনের পোশাক শ্রমিকের রহস্যজনক মৃত্যু, ঝুলন্ত লাশ উদ্ধার
  • বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পাদ্রিশিবপুর ইউনিয়ন বিএনপির আনন্দ র‍্যালী
  • ইসলামী ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নর হলেন উখিয়া-টেকনাফের এমপি শাহজাহান চৌধুরী
  • সন্দ্বীপে কোস্ট গার্ডের যৌথ অভিযান, ইয়াবা ও অস্ত্রসহ মাদক কারবারি আটক
  • হোয়াইক্যং ইউনিয়ন বিভক্তির ক্ষেত্রে মৌজা ও ভৌগোলিক সীমানা বিবেচনার দাবি
  • সামাজিক সম্প্রীতি জোরদারে টেকনাফে দুই স্থানে সংহতি সমাবেশ
  • ৫ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে কোম্পানীগঞ্জে জামায়াতের গণসংযোগ
  • রংপুরে শিক্ষক গণপতি চক্রবর্তীসহ পরিবারের সদস্যদের হত্যার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
Live
Thursday, September 3
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Facebook X (Twitter) Instagram
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Home | চট্টগ্রাম | সামাজিক সম্প্রীতি জোরদারে টেকনাফে দুই স্থানে সংহতি সমাবেশ

সামাজিক সম্প্রীতি জোরদারে টেকনাফে দুই স্থানে সংহতি সমাবেশ

By দৈনিক নবদিগন্ত03/09/2026 চট্টগ্রাম No Comments2 Mins Read
সামাজিক সম্প্রীতি জোরদারে টেকনাফে দুই স্থানে সংহতি সমাবেশ
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
🖨️ News Print

মোহাম্মদ হোসাইন, টেকনাফ (কক্সবাজার):

ইউরোপীয় ইউনিয়নের সহ-অর্থায়নে এবং সেড (SHED) ও একশনএইড বাংলাদেশের বাস্তবায়নে কক্সবাজারের টেকনাফে ‘Solidarity Gathering’ বা সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

একই দিনে একই সময়ে উপজেলার হ্নীলা ইউনিয়নের ২৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্প ও মৌলভীবাজার-নাইক্যংখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পৃথকভাবে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

শনিবার (৩০ আগস্ট) অনুষ্ঠিত এ কর্মসূচিতে রোহিঙ্গা ক্যাম্প-২৪ এলাকায় প্রায় চার শতাধিক মানুষের সমাগম ঘটে। একই সময়ে মৌলভীবাজার-নাইক্যংখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়েও স্থানীয়দের অংশগ্রহণে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়। দুই স্থানের অনুষ্ঠান টকির মাধ্যমে পারস্পরিক সমন্বয় করা হয়।

ক্যাম্প-২৪-এর অনুষ্ঠান পরিচালনা করেন সুরমা ইয়ুথ পিস ক্যাফের ইয়ুথ পিসবিল্ডার আদনান সামি। শপথ পাঠ করান সুরমা ইয়ুথ পিস ক্যাফের পিস চ্যাম্পিয়ন মোহাম্মদ ইরফান। খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন ক্যাম্প-২৪-এর পিস চ্যাম্পিয়ন আব্দুর রহমান ও বিবি জাহান।অনুষ্ঠানে চামচ-মার্বেল, বস্তা দৌড়, লুডুসহ বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়। পাশাপাশি বাংলাদেশ ও মিয়ানমারের বিভিন্ন গান পরিবেশনের মধ্য দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান মুখর হয়ে ওঠে।

ক্যাম্প-২৪-এর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যাম্প-২৪-এর ক্যাম্প ইনচার্জ (CIC) শাহরিয়ার বিন মান্নান। এ সময় ক্যাম্প-২৪-এর প্রকৌশল ফোকাল ক্লিন্টনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

অন্যদিকে, একই কর্মসূচির অংশ হিসেবে হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার-নাইক্যংখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হ্নীলা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য রাহামা আক্তার। এ অনুষ্ঠানে খেলাধুলা পরিচালনা করেন তানজিনা হাসান জয়া, কাকন দাস ও হালিমা। শপথ পাঠ করান তানজিনা হাসান জয়া।

বিদ্যালয় প্রাঙ্গণের আয়োজনে চামচ-মার্বেল খেলা ও কুইজ প্রতিযোগিতাসহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় শিশু-কিশোর ও তরুণরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

আয়োজকরা জানান, বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সহমর্মিতা, শান্তি ও সামাজিক সংহতি জোরদার করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে তরুণদের সম্পৃক্ত করে শান্তিপূর্ণ ও সহনশীল সমাজ গঠনে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

টেকনাফ সংহতি সমাবেশ

Keep Reading

2 Mins Read

আশুলিয়ায় একটি ভবনের পোশাক শ্রমিকের রহস্যজনক মৃত্যু, ঝুলন্ত লাশ উদ্ধার

2 Mins Read

বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পাদ্রিশিবপুর ইউনিয়ন বিএনপির আনন্দ র‍্যালী

1 Min Read

ইসলামী ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নর হলেন উখিয়া-টেকনাফের এমপি শাহজাহান চৌধুরী

Add A Comment

Comments are closed.

আরোও পড়ুন

আশুলিয়ায় একটি ভবনের পোশাক শ্রমিকের রহস্যজনক মৃত্যু, ঝুলন্ত লাশ উদ্ধার

ঢাকা 03/09/2026

বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পাদ্রিশিবপুর ইউনিয়ন বিএনপির আনন্দ র‍্যালী

03/09/2026

ইসলামী ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নর হলেন উখিয়া-টেকনাফের এমপি শাহজাহান চৌধুরী

03/09/2026

সন্দ্বীপে কোস্ট গার্ডের যৌথ অভিযান, ইয়াবা ও অস্ত্রসহ মাদক কারবারি আটক

03/09/2026

একটি নির্ভরযোগ্য বাংলা সংবাদ ও তথ্যভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে পাঠকদের জন্য সঠিক, নিরপেক্ষ এবং সময়োপযোগী তথ্য প্রকাশের চেষ্টা করা হয়।

Facebook X (Twitter) Instagram YouTube
গুরুত্বপূর্ণ লিংক
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
জনপ্রিয়
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ

নির্বাহী সম্পাদক ও প্রকাশক

মোঃ জাকির হোসেন

 

প্রধান কার্যালয়ঃ 

শেরশাহ্ নিউ মার্কেট ২য় তলা, শেরপুর বগুড়া।

© 2026 দৈনিক নবদিগন্ত. All Rights Reserved
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি

Type above and press Enter to search. Press Esc to cancel.